ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

রোডম্যাপ অনুযায়ী হজ কার্যক্রম এগিয়ে চলছে: ধর্ম উপদেষ্টা

হাবিবুল্লাহ রায়হান
  • আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 36

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী হজের সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।

তিনি জানান, আসন্ন হজে বাংলাদেশের হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়িভাড়া চুক্তি সম্পাদনের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। সব হজ এজেন্সিকে নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি স্বাক্ষরের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর জন্য উভয় নগরীতে বাড়িভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে। অবশিষ্ট হজযাত্রীদের জন্যও ডেডলাইনের মধ্যে চুক্তি সম্পাদনের নির্দেশনা রয়েছে।

এ সময় সৌদি রাষ্ট্রদূত সুষ্ঠু ও সময়োপযোগী হজ ব্যবস্থাপনার স্বার্থে রোডম্যাপ অনুসরণ করে বাড়িভাড়া চুক্তি সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের হজ কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে এবছর বাংলাদেশের হজযাত্রীর কোটা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ধর্ম উপদেষ্টা। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম এবং যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

রোডম্যাপ অনুযায়ী হজ কার্যক্রম এগিয়ে চলছে: ধর্ম উপদেষ্টা

আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬