ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্কাইভ দেখুন

ড্রোন হামলার পর ইউরোপে তেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত সৌদি আরামকোর

ড্রোন হামলার পর ইউরোপে তেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত সৌদি আরামকোর

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পাইপলাইনে ড্রোন হামলার পর ইউরোপের কয়েকটি তেল শোধনাগারে আগামী মাসে অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল পোস্ট।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শুধু নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান নয়, ইউরোপের সব ক্রেতার ক্ষেত্রেই আগামী মাসে সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রযোজ্য হতে পারে। তবে তথ্যটি প্রকাশ্যে না আসায় তারা নিজেদের পরিচয় প্রকাশ করেননি।ইউরোপের বিভিন্ন তেল শোধনাগার দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরব থেকে নিয়মিত অপরিশোধিত তেল সংগ্রহ করে। এসব চুক্তিতে সাধারণত প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহের ব্যবস্থা থাকে। কিন্তু পাইপলাইনে হামলার পর আগামী মাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এ বিষয়ে সৌদি আরামকোর কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোম্পানিটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।ড্রোন হামলার পর গত সপ্তাহে সৌদি আরবকে তাদের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ করতে হয়। দেশটির অভ্যন্তরে তেল পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ ব্যবস্থার সঙ্গেও যুক্ত।বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে পাইপলাইনের কিছু অংশ পুনরায় চালু হতে পারে। তবে পুরো পাইপলাইন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে।পাইপলাইন বন্ধ থাকায় সৌদি আরব থেকে ইউরোপে অপরিশোধিত তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপের কয়েকটি তেল কোম্পানি ইতোমধ্যে বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে।ইউরোপের শোধনাগারগুলো সৌদি তেল পাওয়ার ক্ষেত্রে মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরির ওপরও নির্ভর করে। একটি পাইপলাইনের মাধ্যমে বন্দরটি লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত। সৌদি তেল পরিবহন ব্যবস্থায় বিঘ্নের পর আরামকোর কয়েকজন গ্রাহকের মধ্যে তেল মজুতের প্রবণতাও বেড়েছে বলে জানা গেছে।পোল্যান্ডের তেল কোম্পানি অরলেনও বিকল্প সরবরাহ নিশ্চিত করতে তৎপর হয়েছে। শুক্রবার থেকে কোম্পানিটি ১০টির বেশি দরপত্র আহ্বান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব দরপত্রের মাধ্যমে প্রয়োজনীয় অপরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাসিক তেল বাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন মাসে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত ইউরোপীয় দেশগুলো সৌদি আরব থেকে দৈনিক গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। ফলে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন দেখা দিলে ইউরোপের জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সৌদি অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল শোধনাগারগুলোকে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ করতে হতে পারে।


‘ভুয়া খবরের’ অভিযোগে কয়েকটি গণমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

‘ভুয়া খবরের’ অভিযোগে কয়েকটি গণমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগ তুলে CNN, MS NOW ও Politico-কে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। শনিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, ওই তিন গণমাধ্যম তার প্রশাসন ও প্রেসিডেন্টকে নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা ও ‘ফেক নিউজ’ প্রকাশ করছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে আরও কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। পলিটিকোর বিরুদ্ধে আলাদাভাবে অভিযোগ তুলে ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে মার্কিন সরকারের কাছ থেকে প্রতিষ্ঠানটি প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন পেয়েছিল। তিনি এ অর্থ ব্যয়কে অনিয়ম হিসেবে উল্লেখ করেছেন।পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, নির্দিষ্ট কোনো একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং কয়েক বছর ধরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সামগ্রিক প্রেক্ষাপট থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তবে নিষেধাজ্ঞাটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। শুক্রবার বিকেল পর্যন্ত CNN, MS NOW ও Politico-র সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে কাজ করতে দেখা যায়। ট্রাম্পের ঘোষণার পর CNN ও Politico এর বিরোধিতা করেছে। CNN জানিয়েছে, হোয়াইট হাউস কভার করা তাদের সাংবাদিকদের ওপর সরকারের বাধা দেওয়া মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক হবে। Politico-ও তাদের সাংবাদিকতার কাজ চালিয়ে যাওয়ার এবং সাংবিধানিক অধিকার রক্ষার কথা জানিয়েছে। MS NOW তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের এই পদক্ষেপের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যম ও প্রেস স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলেছে, নির্দিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদন বা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সরকারি প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এ নিয়ে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও রয়েছে।সূত্র : রয়টার্স


ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এসব হামলা চালানো হয়েছে বলে হুথি নেতাদের বরাতে জানিয়েছে এএফপি। হুথি নেতাদের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের তাদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং বিভিন্ন সামরিক ও লজিস্টিক স্থাপনায় সৌদি বিমান হামলার মাত্রা বেড়েছে। তাদের হিসাব অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বাহিনী প্রায় ৩০০টি বিমান অভিযান চালিয়েছে।এর আগে ১৬ সেপ্টেম্বর হুথিরা দাবি করে, সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। এ ঘটনার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গোষ্ঠীটি। তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পেছনে হুথিদের সাম্প্রতিক সামরিক অগ্রগতি এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে লড়াইকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। এ সংঘাতে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা সাম্প্রতিক সময়ে কৌশলগত বন্দরনগরী মোখাসহ লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ অংশ দখলে নিয়েছে। অন্যদিকে, হুথিদের পক্ষ থেকে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিও করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারির খবরও পাওয়া গেছে। গত ১৭ সেপ্টেম্বর সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথির একটি ড্রোন বাধা দেওয়ার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে তাইফ গভর্নরেটে একজন নিহত ও দুজন আহত হন। সংঘাতের নতুন করে বিস্তারে ইয়েমেনের মানবিক পরিস্থিতিও আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। রয়টার্সের ১৮ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ইয়েমেনে অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়েছেন। সূত্র : এএফপি


ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ

বিভিন্ন দাবিতে রাজধানী ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কর্মসূচি শুরু হয়।গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসনসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।আয়োজকদের দাবির মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। পাশাপাশি সংকীর্ণ দলীয়করণ বন্ধ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।লং মার্চ শুরুর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতারা সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা রংপুরের উদ্দেশে লং মার্চে যাত্রা শুরু করেন। কর্মসূচিকে ঘিরে আয়োজক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়।


‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

‘উনি তো যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’—রাজশাহী নগরের চন্দ্রিমা থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের বিরুদ্ধে এমন বিস্ফোরক ও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আন্নি আক্তার নামের এক নারী, যিনি নিজেকে এই পুলিশ কর্মকর্তার ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় সাবেক ওসি মাহবুব আলম ও অন্য এক নারীকে উদ্ধার করে পুলিশ থানায় নেওয়ার পর সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় তিনি সাবেক ওসির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন এবং পুরো ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। নওগাঁর বাসিন্দা, নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা আন্নি আক্তার গণমাধ্যমকে জানান, চলতি বছরের শুরুর দিকে মাহবুব আলম তাকে বিয়ে করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন যে মাহবুবের প্রতিটি কর্মস্থলেই এ ধরনের একাধিক সম্পর্ক ও গোপনে বিয়ের প্রবণতা রয়েছে। বৃহস্পতিবার রাতে আন্নি জানতে পারেন যে, সাবেক ওসি মাহবুব আলম তার কথিত পালিত মেয়ের নামে ভাড়ায় নেওয়া নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটে এক নারীকে নিয়ে অবস্থান করছেন। পরদিন শুক্রবার সকাল সাড়ে সাতটায় আন্নি ওই ফ্ল্যাটে গিয়ে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে দীর্ঘ দুই ঘণ্টা কোনো সাড়া পাওয়া যায়নি। উপায় না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে ছিটকিনি লাগানো দরজা খুলতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে আনা হয়। ফায়ার সার্ভিস দরজা ভেঙে সাবেক ওসি মাহবুব আলম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দরজা খোলার পর মাহবুব আলম ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করলেও গণমাধ্যমকর্মীদের সামনে কোনো বৈধ কাবিননামা দেখাতে পারেননি। অন্যদিকে, আন্নিকে চার দিন আগে তালাক দিয়েছেন বলে মাহবুব দাবি করলেও আন্নি জানান যে তিনি এসংক্রান্ত কোনো আইনি কাগজ বা তালাকনামা পাননি। বর্তমানে চন্দ্রিমা থানার দুটি পৃথক কক্ষে সাবেক ওসি মাহবুব আলম ও ওই নারীকে আটকে রাখা হয়েছে। সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা মাহবুব আলম কোনো ধরনের প্রাতিষ্ঠানিক অনুমতি বা ছুটি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে অবস্থান করছিলেন, যা স্পষ্টতই একটি বড় প্রশাসনিক অপরাধ। এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসির দায়িত্বে থাকাকালীন এক ব্যক্তির কাছ থেকে ঘুষের খাম নেওয়ার একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল। চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রাজধানীতে আরও ৩ ককটেল বিস্ফোরণ

রাজধানীতে আরও ৩ ককটেল বিস্ফোরণ

রাজধানীর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুনের ঘটনার কিছুক্ষণ পরে রামপুরায় বিটিভি ভবনের দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।  শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিটিভি ও হাতিরঝিল এবং রামপুরা ইউলুপে দুস্কৃতিকারীরা এই বিস্ফোরণ ঘটায়।  ককটেল দুটির মধ্যে একটি ইসলাম টাওয়ারের গেটের সামনে (রামপুরা থেকে হাতিরঝিলে প্রবেশ করার মুখে) বিস্ফোরণ হয় এবং আর অপরটি ইসলাম টাওয়ারের পাশে পার্কিং করে রাখা একটি প্রাইভেট কারের উপর বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের জায়গা ও আলামত সংগ্রহ করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে নিউমার্কেট থানাধীন ‎জাহান ম্যানশন সংলগ্ন মিরপুর রোড এলাকায় দুষ্কৃতিকারী কর্তৃক একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। 


শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণে নিষেধাজ্ঞা

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণে নিষেধাজ্ঞা

শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে হবে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী

শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে হবে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কাল উলামা-মাশায়েখ সম্মেলন

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কাল উলামা-মাশায়েখ সম্মেলন

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে ৫ আলেম

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে ৫ আলেম

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও মাওলানা সাদের প্রবেশ নিষিদ্ধের দাবি

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও মাওলানা সাদের প্রবেশ নিষিদ্ধের দাবি

মহম্মদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্য

মহম্মদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্য

চাকরির প্রলোভনে টঙ্গীতে ডেকে বন্ধুকে হত্যা, ইজতেমা ময়দানের ড্রেনে মিলল লাশ

চাকরির প্রলোভনে টঙ্গীতে ডেকে বন্ধুকে হত্যা, ইজতেমা ময়দানের ড্রেনে মিলল লাশ

প্রধানমন্ত্রীকে কটূক্তি: জামিন পেলেন না সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন

প্রধানমন্ত্রীকে কটূক্তি: জামিন পেলেন না সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন

জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল

জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল

ড্রোন হামলার পর ইউরোপে তেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত সৌদি আরামকোর

ড্রোন হামলার পর ইউরোপে তেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত সৌদি আরামকোর

‘ভুয়া খবরের’ অভিযোগে কয়েকটি গণমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

‘ভুয়া খবরের’ অভিযোগে কয়েকটি গণমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ

‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

রাজধানীতে আরও ৩ ককটেল বিস্ফোরণ

রাজধানীতে আরও ৩ ককটেল বিস্ফোরণ

ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আবারো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে !

ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আবারো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে !

যুদ্ধের মধ্যেই ইরানি শীর্ষ নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধের মধ্যেই ইরানি শীর্ষ নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে পার্টি অফিসে জবি ছাত্রদল নেতা সুমন সরদার

কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে পার্টি অফিসে জবি ছাত্রদল নেতা সুমন সরদার

হরমুজে ট্যাংকারে আগুন, ‘অবৈধ প্রবেশের’ অভিযোগ ইরানের

হরমুজে ট্যাংকারে আগুন, ‘অবৈধ প্রবেশের’ অভিযোগ ইরানের