ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

হাবিবুল্লাহ রায়হান
  • আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 23

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগের অধীনে এ স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। মাদার্শা, এঁওচিয়া, কাঞ্চনাসহ আশপাশের এলাকায় গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব কিংবা শিশু ও বয়স্কদের জরুরি চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ বাস্তবতা বিবেচনায় এলাকাবাসীর মিলনকেন্দ্র হিসেবে পরিচিত দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

ড. খালিদ হোসেন জানান, স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামো নির্মাণে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত কার্যাদেশ দিয়ে নির্মাণকাজ শুরু করা হবে।

স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, এখানে একজন এমবিবিএস চিকিৎসক, একজন নার্স, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও একজন কম্পাউন্ডার দায়িত্ব পালন করবেন। পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকবে এবং মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়া যাবে। পাশাপাশি একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া মিশনের অধীনে আশপাশের ১০টি মসজিদে সকালে কুরআন শিক্ষা কার্যক্রম চালু থাকবে। ভবিষ্যতে এখানে একটি মাতৃসদন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি দায়িত্বে না থাকলেও এ স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে আজীবন কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। বক্তব্য দেন ইফার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ তৌহিদুল আনোয়ার এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

পরে ধর্ম উপদেষ্টা মাদার্শা ইউনিয়নের বাবুনগরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডের আওতায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে যাকাতের চেক বিতরণ করেন। একইসঙ্গে মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে স্বাবলম্বী প্রকল্পের অধীনে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ছাগল বিতরণ করা হয়।

এছাড়া নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ও পথশু চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬