ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন: জামায়াত আমির নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু জেলা বিএনপি নেতার যাত্রীবাহী বাস খাদে পড়ে দুর্ঘটনা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে যা বললেন চরমোনাই পীর সাংবাদিকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা নেই: ইসি নির্বাচন ঘিরে যান চলাচলে বিধি নিষেধ মোটরসাইকেল ৪৮ ঘণ্টা বন্ধ ৮২ ঘণ্টা নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকার ওপর নিষেধাজ্ঞা জামায়াত প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিতের আবেদন হাইকোর্টে ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা হাসিনার আমলের নির্বাচনকে মনে করিয়ে দিচ্ছে

ধানের শীষের গণসংযোগে সাভারে তুঙ্গে প্রচারণা

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 7

নির্বাচনের দিন সামনে রেখে সাভার পৌর এলাকায় প্রচারণার গতি বাড়ছে। ধানের শীষ প্রতীকের পক্ষে দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি। তার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণসংযোগের অংশ হিসেবে এক পথসভায় বক্তব্য দেন অভি। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তার ভাষ্য, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং এর প্রভাব পড়ছে তরুণদের ওপরও।

অভি বলেন, বিএনপির নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার সুযোগ এলে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িত কাউকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাভারের অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগে জনসাড়া পাওয়ার কথা উল্লেখ করে অভি বলেন, সাভার এলাকায় ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া মিলছে। তার দাবি, ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণের রায় ধানের শীষের পক্ষেই যাবে বলে তারা আশাবাদী।

শেয়ার করুন

ধানের শীষের গণসংযোগে সাভারে তুঙ্গে প্রচারণা

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬