ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীজুড়ে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় একদিনের অভিযানে ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৪১টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি জানান, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে। সেখানে ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বিতীয় সর্বোচ্চ ১০০ জন গ্রেপ্তার হয়েছেন তেজগাঁও বিভাগে।

এ ছাড়া ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশানে ৫৪ জন, উত্তরায় ৪৩ জন, লালবাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন।

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু এবং আটটি রড উদ্ধার করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

এ ছাড়া জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে ১২টি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড।

মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

একই অভিযানে ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট এবং নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে অভিযান চলাকালে অপহরণের শিকার এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগ : ডিএমপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

রাজধানীজুড়ে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় একদিনের অভিযানে ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৪১টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি জানান, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে। সেখানে ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বিতীয় সর্বোচ্চ ১০০ জন গ্রেপ্তার হয়েছেন তেজগাঁও বিভাগে।

এ ছাড়া ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশানে ৫৪ জন, উত্তরায় ৪৩ জন, লালবাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন।

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু এবং আটটি রড উদ্ধার করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

এ ছাড়া জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে ১২টি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড।

মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

একই অভিযানে ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট এবং নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে অভিযান চলাকালে অপহরণের শিকার এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ