ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উন্নয়ন সহযোগিতা বাড়াতে ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের এলডিসি উত্তরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। রোববার (২৫ অক্টোবর) তাঁর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলার সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে টেকসই উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে দুই দেশের আলোচনায় কয়েকটি বিষয় গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।

দীর্ঘদিন ধরে জার্মানি বাংলাদেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এবারের সফরে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও বহুমুখী করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে।

সফরকালে ড. কফলার বাংলাদেশের সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে জার্মানির সহায়তায় পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন।

এ ছাড়া ঢাকায় জার্মান দূতাবাসের আয়োজনে ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উপলক্ষে অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এতে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংস্কৃতি ও সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

উন্নয়ন সহযোগিতা বাড়াতে ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের এলডিসি উত্তরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। রোববার (২৫ অক্টোবর) তাঁর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলার সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে টেকসই উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে দুই দেশের আলোচনায় কয়েকটি বিষয় গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।

দীর্ঘদিন ধরে জার্মানি বাংলাদেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এবারের সফরে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও বহুমুখী করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে।

সফরকালে ড. কফলার বাংলাদেশের সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে জার্মানির সহায়তায় পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন।

এ ছাড়া ঢাকায় জার্মান দূতাবাসের আয়োজনে ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উপলক্ষে অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এতে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংস্কৃতি ও সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ