সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ই'রানে ইরাকি যুবকের মৃ'ত্যু'দণ্ড
সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মোহাম্মদ নাবিল (২৮) নামের এক ইরাকি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ১১ অক্টোবর দেশটির রাস্ত শহরের লাকান কারাগারে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করা হয়। তবে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি বা ঘোষণা প্রকাশ করেনি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইরানওয়্যার’-এর এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।নিহত মোহাম্মদ নাবিল ইরাকের হাদিথা শহরের বাসিন্দা ছিলেন। প্রাপ্ত তথ্যমতে, তিনি অবৈধভাবে ইরানে প্রবেশ করে ফুমান শহরের একটি আবাসিক ভবনে কেয়ারটেকার হিসেবে জীবিকা নির্বাহ করছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের আগস্ট মাসে ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে ফুমান থেকে গ্রেপ্তার করে।মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, গ্রেপ্তারের পর নাবিলকে টানা পাঁচ মাস গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় আটকে রেখে চরম শারীরিক নির্যাতন চালানো হয়। তদন্ত ও জিজ্ঞাসাবাদের সময় মোহাম্মদ নাবিল সৌদি আরব কিংবা রিয়াদের কোনো গোয়েন্দা বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন। তাঁর দাবি ছিল, সৌদি আরবের কোনো গুপ্তচরবৃত্তির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই; বরং তাঁর ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় কর্মকাণ্ডের কারণেই ইরানি নিরাপত্তা বাহিনী তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে গ্রেপ্তার করেছে। তবে সমস্ত দাবি নাকচ করে শেষ পর্যন্ত তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।