ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

ছবি : সংগৃহীত
ফলো করুন

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মানুষ যাতে পূর্ণ নিরাপত্তা, শান্তি ও স্বস্তির সঙ্গে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ও সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ প্রত্যাশা ও আহ্বান ব্যক্ত করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। আবহমানকাল থেকেই এ দেশে সকল সম্প্রদায়ের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব নির্বিঘ্নে পালন করে আসছেন।’ তিনি আশা প্রকাশ করেন, ঐতিহ্যের এই ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা কোনো ধরনের শঙ্কা ছাড়াই পূর্ণ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে সক্ষম হবেন।

জামায়াত আমির উল্লেখ করেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও একটি দায়িত্বশীল জনবান্ধব রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকেও সমাজে ইতিবাচক ভূমিকা পালন করবে। বাংলাদেশে বহু ধর্মের মানুষের বসবাস উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্মীয় অনুশাসন পালন করবেন—এটাই একটি আধুনিক গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক প্রত্যাশা।

দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং যেকোনো প্রয়োজনে আন্তরিক সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে বিবৃতিতে পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্যাগ : ডা. শফিকুর রহমান শারদীয় দুর্গোৎসব ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মানুষ যাতে পূর্ণ নিরাপত্তা, শান্তি ও স্বস্তির সঙ্গে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ও সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ প্রত্যাশা ও আহ্বান ব্যক্ত করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। আবহমানকাল থেকেই এ দেশে সকল সম্প্রদায়ের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব নির্বিঘ্নে পালন করে আসছেন।’ তিনি আশা প্রকাশ করেন, ঐতিহ্যের এই ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা কোনো ধরনের শঙ্কা ছাড়াই পূর্ণ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে সক্ষম হবেন।

জামায়াত আমির উল্লেখ করেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও একটি দায়িত্বশীল জনবান্ধব রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকেও সমাজে ইতিবাচক ভূমিকা পালন করবে। বাংলাদেশে বহু ধর্মের মানুষের বসবাস উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্মীয় অনুশাসন পালন করবেন—এটাই একটি আধুনিক গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক প্রত্যাশা।

দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং যেকোনো প্রয়োজনে আন্তরিক সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে বিবৃতিতে পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ