ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট নবায়নে কঠোর বিধিনিষেধ

যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট নবায়নে কঠোর বিধিনিষেধ
ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতিপত্র নবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন বিধি অনুযায়ী, অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলেও আগের মতো স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার সুবিধা পাওয়া যাবে না।

এর আগে নির্দিষ্ট শর্ত পূরণকারী অভিবাসীরা কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরও সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তে সেই সুবিধা বাতিল করার কথা জানানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ব্লুমবার্গ ল-এর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, আগের প্রশাসনের সময় চালু হওয়া অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটি প্রত্যাহার করে নতুন বিধি প্রণয়ন করেছে ডিএইচএস।

নতুন নিয়মের ফলে কোনো অভিবাসী তাঁর বর্তমান কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের আবেদন জমা দিলেও শুধু সেই আবেদনের ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার স্বয়ংক্রিয় অনুমতি পাবেন না।

নবায়নের আবেদন নিষ্পত্তি হতে দেরি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নতুন অনুমোদন না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে কাজ থেকে বিরত থাকতে হতে পারে।

পাশাপাশি কাজের অনুমতিপত্র নবায়নের আবেদন জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৮০ দিন আগে আবেদন করা যাবে। অর্থাৎ, ছয় মাসের বেশি সময় হাতে রেখে নবায়নের আবেদন করার সুযোগ নেই।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলেও প্রশাসনিক কারণে অনুমোদন পেতে বিলম্ব হলে সংশ্লিষ্ট অভিবাসীর কর্মসংস্থানে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন বিধিটি ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এই পরিবর্তনের প্রভাব বিশেষভাবে পড়তে পারে তাঁদের ওপর, যাঁদের বর্তমান কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি এবং নবায়নের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি।

এ ধরনের পরিস্থিতিতে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে হলে সংশ্লিষ্ট কর্মীদের আয় ও আর্থিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে অভিবাসীদের কাজের অনুমতিপত্রের মেয়াদ, নবায়নের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে শুধু নবায়নের আবেদন জমা দেওয়ার মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি নিশ্চিত হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Source: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ : যুক্তরাষ্ট্র ডিএইচএস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট নবায়নে কঠোর বিধিনিষেধ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতিপত্র নবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন বিধি অনুযায়ী, অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলেও আগের মতো স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার সুবিধা পাওয়া যাবে না।

এর আগে নির্দিষ্ট শর্ত পূরণকারী অভিবাসীরা কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরও সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তে সেই সুবিধা বাতিল করার কথা জানানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ব্লুমবার্গ ল-এর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, আগের প্রশাসনের সময় চালু হওয়া অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটি প্রত্যাহার করে নতুন বিধি প্রণয়ন করেছে ডিএইচএস।

নতুন নিয়মের ফলে কোনো অভিবাসী তাঁর বর্তমান কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের আবেদন জমা দিলেও শুধু সেই আবেদনের ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার স্বয়ংক্রিয় অনুমতি পাবেন না।

নবায়নের আবেদন নিষ্পত্তি হতে দেরি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নতুন অনুমোদন না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে কাজ থেকে বিরত থাকতে হতে পারে।

পাশাপাশি কাজের অনুমতিপত্র নবায়নের আবেদন জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৮০ দিন আগে আবেদন করা যাবে। অর্থাৎ, ছয় মাসের বেশি সময় হাতে রেখে নবায়নের আবেদন করার সুযোগ নেই।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলেও প্রশাসনিক কারণে অনুমোদন পেতে বিলম্ব হলে সংশ্লিষ্ট অভিবাসীর কর্মসংস্থানে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন বিধিটি ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এই পরিবর্তনের প্রভাব বিশেষভাবে পড়তে পারে তাঁদের ওপর, যাঁদের বর্তমান কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি এবং নবায়নের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি।

এ ধরনের পরিস্থিতিতে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে হলে সংশ্লিষ্ট কর্মীদের আয় ও আর্থিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে অভিবাসীদের কাজের অনুমতিপত্রের মেয়াদ, নবায়নের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে শুধু নবায়নের আবেদন জমা দেওয়ার মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি নিশ্চিত হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Source: টাইমস অব ইন্ডিয়া


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ