ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ভারতে উৎসবে যাওয়ার পথে নৌকা উল্টে ১৩ শিশুর মৃত্যু

ভারতে উৎসবে যাওয়ার পথে নৌকা উল্টে ১৩ শিশুর মৃত্যু
ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় ১৩ শিশুর মৃত্যু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসবে অংশ নিতে যাওয়ার সময় যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর নদী থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও তাঁদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বিহারের পূর্বাঞ্চলীয় বৈশালী জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে দৈনিক ইত্তেফাক।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। রাতের অন্ধকারে মোবাইল ফোনের টর্চের আলো ব্যবহার করে নদীতে তলিয়ে যাওয়া শিশুদের খোঁজ চালানো হয়।

উদ্ধার অভিযানে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। অন্যদিকে নদী থেকে একে একে ১৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বৈশালীর জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা এএফপিকে ১৩ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌকাডুবির কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দা রামলক্ষণ জানান, দুর্ঘটনাকবলিত নৌকাটি আকারে ছোট ছিল। এর অবস্থাও ভালো ছিল না। এরপরও ধারণক্ষমতার বেশি যাত্রী নৌকাটিতে উঠেছিলেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত যাত্রীর চাপেই নৌকাটি উল্টে যায়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক তদন্তের কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

স্থানীয় চিকিৎসক নির্মল কুমার জানান, জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুই শিশু গুরুতর অবস্থায় রয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শোকবার্তায় তিনি বিহারের বৈশালীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন।

পাশাপাশি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

ট্যাগ : ভারত বিহার গঙ্গা নদী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


ভারতে উৎসবে যাওয়ার পথে নৌকা উল্টে ১৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় ১৩ শিশুর মৃত্যু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসবে অংশ নিতে যাওয়ার সময় যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর নদী থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও তাঁদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বিহারের পূর্বাঞ্চলীয় বৈশালী জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে দৈনিক ইত্তেফাক।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। রাতের অন্ধকারে মোবাইল ফোনের টর্চের আলো ব্যবহার করে নদীতে তলিয়ে যাওয়া শিশুদের খোঁজ চালানো হয়।

উদ্ধার অভিযানে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। অন্যদিকে নদী থেকে একে একে ১৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বৈশালীর জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা এএফপিকে ১৩ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌকাডুবির কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দা রামলক্ষণ জানান, দুর্ঘটনাকবলিত নৌকাটি আকারে ছোট ছিল। এর অবস্থাও ভালো ছিল না। এরপরও ধারণক্ষমতার বেশি যাত্রী নৌকাটিতে উঠেছিলেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত যাত্রীর চাপেই নৌকাটি উল্টে যায়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক তদন্তের কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

স্থানীয় চিকিৎসক নির্মল কুমার জানান, জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুই শিশু গুরুতর অবস্থায় রয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শোকবার্তায় তিনি বিহারের বৈশালীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন।

পাশাপাশি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ