ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না’

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না’
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এমনই স্পষ্ট আশ্বাস দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি।

বুধবার, ১৪ অক্টোবর সৌদি আরব সফরে গিয়ে যুবরাজের সঙ্গে বৈঠক করেন ইরাকি প্রধানমন্ত্রী। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল সৌদিতে তার প্রথম সফর।

বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রতিবেশী কোনো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ডের জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। 

এই আশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি গুরুতর ঘটনা।

গত মাসে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলা হয়েছিল। সৌদি আরব দাবি করেছিল, হামলাটি ইরাকের ভূখণ্ড থেকে চালানো হয়েছে। পরে বাগদাদের নিজস্ব তদন্তেও হামলাটি ইরাক থেকে পরিচালিত হয়েছিল বলে সিদ্ধান্তে আসার কথা জানানো হয়। 

হামলার কারণে সৌদি আরবকে সাময়িকভাবে ওই তেল রপ্তানি পথ বন্ধ রাখতে হয়েছিল। পাইপলাইনটির দৈনিক সর্বোচ্চ পরিবহন সক্ষমতা প্রায় ৭০ লাখ ব্যারেল। পরে সেটি আবার চালু করা হয়। 

ফলে রিয়াদে ইরাকি প্রধানমন্ত্রীর এই সফর শুধু কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ নয়। আঞ্চলিক নিরাপত্তার দিক থেকেও এর গুরুত্ব রয়েছে।

বিশেষ করে সৌদি আরব যখন ইয়েমেনের হুথিদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে, তখন ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো হামলা হলে সেটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আল-জাইদি জানিয়েছেন, ইরাক তার ভূখণ্ডকে সৌদি আরব বা অঞ্চলের অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি হতে দেবে না। একই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। 

এর আগে অবশ্য ইরাক ও সৌদি আরবের মধ্যে এ বিষয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল। জুলাইয়ে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি ও যুক্তরাষ্ট্রের হামলার পর বাগদাদ সৌদি-আমেরিকান পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিল। তখন ইরাকের পক্ষ থেকে সৌদি আরবে হামলা ইরাকের ভূখণ্ড থেকে হয়েছে, এমন দাবির পক্ষে প্রমাণ চাওয়া হয়েছিল। 

পরবর্তী সময়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই দেশের যোগাযোগ বাড়ে। আর এখন সৌদি সফরে গিয়ে ইরাকি প্রধানমন্ত্রী সরাসরি জানালেন, তার দেশের মাটি আর কোনো আঞ্চলিক হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

তবে এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ ইরাকে ইরান-ঘনিষ্ঠ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় উপস্থিতি রয়েছে। ফলে বাগদাদের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ট্যাগ : সৌদি আরব ইরাক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না’

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এমনই স্পষ্ট আশ্বাস দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি।

বুধবার, ১৪ অক্টোবর সৌদি আরব সফরে গিয়ে যুবরাজের সঙ্গে বৈঠক করেন ইরাকি প্রধানমন্ত্রী। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল সৌদিতে তার প্রথম সফর।

বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রতিবেশী কোনো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ডের জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। 

এই আশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি গুরুতর ঘটনা।

গত মাসে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলা হয়েছিল। সৌদি আরব দাবি করেছিল, হামলাটি ইরাকের ভূখণ্ড থেকে চালানো হয়েছে। পরে বাগদাদের নিজস্ব তদন্তেও হামলাটি ইরাক থেকে পরিচালিত হয়েছিল বলে সিদ্ধান্তে আসার কথা জানানো হয়। 

হামলার কারণে সৌদি আরবকে সাময়িকভাবে ওই তেল রপ্তানি পথ বন্ধ রাখতে হয়েছিল। পাইপলাইনটির দৈনিক সর্বোচ্চ পরিবহন সক্ষমতা প্রায় ৭০ লাখ ব্যারেল। পরে সেটি আবার চালু করা হয়। 

ফলে রিয়াদে ইরাকি প্রধানমন্ত্রীর এই সফর শুধু কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ নয়। আঞ্চলিক নিরাপত্তার দিক থেকেও এর গুরুত্ব রয়েছে।

বিশেষ করে সৌদি আরব যখন ইয়েমেনের হুথিদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে, তখন ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো হামলা হলে সেটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আল-জাইদি জানিয়েছেন, ইরাক তার ভূখণ্ডকে সৌদি আরব বা অঞ্চলের অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি হতে দেবে না। একই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। 

এর আগে অবশ্য ইরাক ও সৌদি আরবের মধ্যে এ বিষয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল। জুলাইয়ে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি ও যুক্তরাষ্ট্রের হামলার পর বাগদাদ সৌদি-আমেরিকান পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিল। তখন ইরাকের পক্ষ থেকে সৌদি আরবে হামলা ইরাকের ভূখণ্ড থেকে হয়েছে, এমন দাবির পক্ষে প্রমাণ চাওয়া হয়েছিল। 

পরবর্তী সময়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই দেশের যোগাযোগ বাড়ে। আর এখন সৌদি সফরে গিয়ে ইরাকি প্রধানমন্ত্রী সরাসরি জানালেন, তার দেশের মাটি আর কোনো আঞ্চলিক হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

তবে এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ ইরাকে ইরান-ঘনিষ্ঠ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় উপস্থিতি রয়েছে। ফলে বাগদাদের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ