ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ভারত-বাংলাদেশের ছাত্র আন্দোলনে মিল দেখছেন নেহা বোরা

ভারত-বাংলাদেশের ছাত্র আন্দোলনে মিল দেখছেন নেহা বোরা
ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন ভারতের তরুণ প্রজন্মের সরকারবিরোধী প্রতিবাদে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তাঁর মতে, দুই দেশের শিক্ষার্থীদের চলমান সংগ্রামের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মিল রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জেন জি আন্দোলনের প্রসঙ্গ তুলে নেহা বোরা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিবাদ ও প্রতিরোধের অভিজ্ঞতা ভারতীয় তরুণদের আন্দোলনেও প্রভাব ফেলেছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেভাবে অবস্থান নিয়েছে, ভারতের তরুণরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হুমকি এবং স্বাধীন ও সমালোচনামূলক চিন্তার পরিবেশ সংকুচিত করার প্রচেষ্টা দুই দেশের শিক্ষাঙ্গনের জন্যই উদ্বেগের বিষয়।

নেহা বোরার মতে, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে ধরনের চাপ ও প্রতিবন্ধকতার অভিযোগ রয়েছে, ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের সঙ্গেও তার উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।

এ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে এই অঞ্চলের শিক্ষার্থীদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান ভারতীয় ছাত্রনেত্রী।

নেহা বোরা ভারতের ছাত্ররাজনীতির পাশাপাশি নাট্যচর্চা ও আন্দোলনমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি দেশটির তরুণদের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হিসেবে আলোচনায় আসেন।

নির্বাচনী সংস্কার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে তাঁর অবস্থানও দেশটির রাজনৈতিক অঙ্গনে মনোযোগ আকর্ষণ করেছে।

ট্যাগ : নরেন্দ্র মোদি ছাত্র আন্দোলন নেহা বোরা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


ভারত-বাংলাদেশের ছাত্র আন্দোলনে মিল দেখছেন নেহা বোরা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন ভারতের তরুণ প্রজন্মের সরকারবিরোধী প্রতিবাদে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তাঁর মতে, দুই দেশের শিক্ষার্থীদের চলমান সংগ্রামের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মিল রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জেন জি আন্দোলনের প্রসঙ্গ তুলে নেহা বোরা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিবাদ ও প্রতিরোধের অভিজ্ঞতা ভারতীয় তরুণদের আন্দোলনেও প্রভাব ফেলেছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেভাবে অবস্থান নিয়েছে, ভারতের তরুণরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হুমকি এবং স্বাধীন ও সমালোচনামূলক চিন্তার পরিবেশ সংকুচিত করার প্রচেষ্টা দুই দেশের শিক্ষাঙ্গনের জন্যই উদ্বেগের বিষয়।

নেহা বোরার মতে, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে ধরনের চাপ ও প্রতিবন্ধকতার অভিযোগ রয়েছে, ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের সঙ্গেও তার উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।

এ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে এই অঞ্চলের শিক্ষার্থীদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান ভারতীয় ছাত্রনেত্রী।

নেহা বোরা ভারতের ছাত্ররাজনীতির পাশাপাশি নাট্যচর্চা ও আন্দোলনমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি দেশটির তরুণদের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হিসেবে আলোচনায় আসেন।

নির্বাচনী সংস্কার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে তাঁর অবস্থানও দেশটির রাজনৈতিক অঙ্গনে মনোযোগ আকর্ষণ করেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ