ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

অভিযোগের জেরে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগে বলল হোয়াইট হাউস

ছবি : সংগৃহীত
ফলো করুন

একাধিক গুরুতর অভিযোগের মধ্যেই গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছে হোয়াইট হাউস। মঙ্গলবার, ১৩ অক্টোবর বিষয়টি নিশ্চিত করার পরই গিলফয়েল জানান, তার দায়িত্বের সময় শেষ হয়ে আসছে।

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া বলেন, প্রশাসন গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছে। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত হিসেবে গিলফয়েলের অবদানের প্রশংসা করে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এর কিছুক্ষণ পর গিলফয়েলের আনুষ্ঠানিক পদত্যাগপত্রও হোয়াইট হাউসে পৌঁছায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গিলফয়েলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনগুলো ভূমিকা রেখেছে। তবে তিনি ব্যক্তিগতভাবে গিলফয়েলের সঙ্গে এ বিষয়ে কথা বলেননি বলে জানান।

কিন্তু কী এমন অভিযোগ উঠেছে, যার পর এত দ্রুত বদলে গেল পরিস্থিতি?

গিলফয়েলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে তিনি ট্রাম্পের এক সমর্থক ও দাতার কাছে ১ লাখ ডলার চেয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, অর্থটি তার ব্যক্তিগত আমেরিকান এক্সপ্রেস বিল পরিশোধে ব্যবহার করার কথা ছিল। বিনিময়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগও উঠেছে।

অভিযোগটি করেছেন ট্রাম্প-সমর্থক ও সাবেক কংগ্রেস প্রার্থী এরিক ডিটার্স। তার দাবি, গিলফয়েল অর্থের বিনিময়ে প্রশাসনের ভেতরে প্রভাব ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। তবে তিনি ওই অর্থ দেননি।

গিলফয়েলের আইনজীবীরা অবশ্য অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন। তাদের দাবি, ডিটার্সের কাছে গিলফয়েলের বক্তৃতা ও পরামর্শক হিসেবে কাজ করার পাওনা অর্থ ছিল। সেই অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছিল, কোনো রাজনৈতিক সুবিধা বিক্রির জন্য নয়।

এখানেই শেষ নয়। গিলফয়েলের বিরুদ্ধে দামি উপহার ও বিলাসবহুল আতিথেয়তা গ্রহণ এবং গ্রিসের একটি নির্মাণ ও জ্বালানি প্রতিষ্ঠানের লবিস্টকে সরকারি বৈঠকে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের কিছু অংশ তার রাষ্ট্রদূত হওয়ার আগের সময়ের, আবার কিছু অভিযোগ দায়িত্ব পালনের সময়কে ঘিরে।

গিলফয়েল সব অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, নিজের নাম, সুনাম ও সততা রক্ষায় তিনি জোরালোভাবে লড়বেন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় গিলফয়েল ও গ্রিসে মার্কিন দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করছে। ফলে পদত্যাগের পরও অভিযোগগুলোর আইনি ও প্রশাসনিক পরিণতি সামনে আসতে পারে। 

গিলফয়েল ট্রাম্প পরিবারেরও ঘনিষ্ঠ ছিলেন। তিনি একসময় ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বাগ্‌দান করেছিলেন। ট্রাম্প অবশ্য মঙ্গলবার স্পষ্ট করে বলেন, গিলফয়েল এখন তার পরিবারের সদস্য নন এবং তার ছেলের সঙ্গে সম্পর্কের অবসান ঘটেছে অনেক আগেই।

২০২৫ সালে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়া গিলফয়েলের কূটনৈতিক অধ্যায় শেষ হওয়ার পেছনে এখন পর্যন্ত মূল কারণ হিসেবে সামনে এসেছে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ এবং তা নিয়ে চলমান বিতর্ক। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প কিম্বার্লি গিলফয়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

অভিযোগের জেরে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগে বলল হোয়াইট হাউস

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

একাধিক গুরুতর অভিযোগের মধ্যেই গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছে হোয়াইট হাউস। মঙ্গলবার, ১৩ অক্টোবর বিষয়টি নিশ্চিত করার পরই গিলফয়েল জানান, তার দায়িত্বের সময় শেষ হয়ে আসছে।

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া বলেন, প্রশাসন গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছে। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত হিসেবে গিলফয়েলের অবদানের প্রশংসা করে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এর কিছুক্ষণ পর গিলফয়েলের আনুষ্ঠানিক পদত্যাগপত্রও হোয়াইট হাউসে পৌঁছায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গিলফয়েলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনগুলো ভূমিকা রেখেছে। তবে তিনি ব্যক্তিগতভাবে গিলফয়েলের সঙ্গে এ বিষয়ে কথা বলেননি বলে জানান।

কিন্তু কী এমন অভিযোগ উঠেছে, যার পর এত দ্রুত বদলে গেল পরিস্থিতি?

গিলফয়েলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে তিনি ট্রাম্পের এক সমর্থক ও দাতার কাছে ১ লাখ ডলার চেয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, অর্থটি তার ব্যক্তিগত আমেরিকান এক্সপ্রেস বিল পরিশোধে ব্যবহার করার কথা ছিল। বিনিময়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগও উঠেছে।

অভিযোগটি করেছেন ট্রাম্প-সমর্থক ও সাবেক কংগ্রেস প্রার্থী এরিক ডিটার্স। তার দাবি, গিলফয়েল অর্থের বিনিময়ে প্রশাসনের ভেতরে প্রভাব ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। তবে তিনি ওই অর্থ দেননি।

গিলফয়েলের আইনজীবীরা অবশ্য অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন। তাদের দাবি, ডিটার্সের কাছে গিলফয়েলের বক্তৃতা ও পরামর্শক হিসেবে কাজ করার পাওনা অর্থ ছিল। সেই অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছিল, কোনো রাজনৈতিক সুবিধা বিক্রির জন্য নয়।

এখানেই শেষ নয়। গিলফয়েলের বিরুদ্ধে দামি উপহার ও বিলাসবহুল আতিথেয়তা গ্রহণ এবং গ্রিসের একটি নির্মাণ ও জ্বালানি প্রতিষ্ঠানের লবিস্টকে সরকারি বৈঠকে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের কিছু অংশ তার রাষ্ট্রদূত হওয়ার আগের সময়ের, আবার কিছু অভিযোগ দায়িত্ব পালনের সময়কে ঘিরে।

গিলফয়েল সব অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, নিজের নাম, সুনাম ও সততা রক্ষায় তিনি জোরালোভাবে লড়বেন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় গিলফয়েল ও গ্রিসে মার্কিন দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করছে। ফলে পদত্যাগের পরও অভিযোগগুলোর আইনি ও প্রশাসনিক পরিণতি সামনে আসতে পারে। 

গিলফয়েল ট্রাম্প পরিবারেরও ঘনিষ্ঠ ছিলেন। তিনি একসময় ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বাগ্‌দান করেছিলেন। ট্রাম্প অবশ্য মঙ্গলবার স্পষ্ট করে বলেন, গিলফয়েল এখন তার পরিবারের সদস্য নন এবং তার ছেলের সঙ্গে সম্পর্কের অবসান ঘটেছে অনেক আগেই।

২০২৫ সালে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়া গিলফয়েলের কূটনৈতিক অধ্যায় শেষ হওয়ার পেছনে এখন পর্যন্ত মূল কারণ হিসেবে সামনে এসেছে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ এবং তা নিয়ে চলমান বিতর্ক। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ