ঢাকা, বাংলাদেশ
১৯° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় সব দেশকে এক হওয়ার আহ্বান আমিরাতের

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের হুথিদের ধারাবাহিক হামলার মধ্যে উপসাগরীয় দেশগুলোকে নিরাপত্তা ও প্রতিরক্ষায় আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার গারগাশ বলেছেন, সৌদি আরবের ওপর হামলা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারগাশ বলেন, সাম্প্রতিক পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সবাই একই ধরনের হুমকির মুখে রয়েছে এবং তাদের নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।

তিনি বলেন, আগ্রাসনকারীরা উপসাগরীয় দেশগুলোকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে ভুল করেছে। সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করলেও এখন সবাই লক্ষ্যবস্তু হয়ে পড়েছে। তাই কোনো একটি দেশের ওপর হামলাকে শুধু সেই দেশের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই।

গারগাশের ভাষায়, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। এ কারণে নিরাপত্তা ও প্রতিরক্ষাক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা নতুন করে জোরদার করা এবং সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি। দীর্ঘদিনের ঘাটতিগুলোই প্রতিপক্ষকে আরও আগ্রাসী হওয়ার সুযোগ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার মধ্যেই গারগাশের এই বক্তব্য এলো। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার পর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের বড় পর্ব শুরু হয় ২০১৫ সালে। ওই সময় হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহালের লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট অভিযান শুরু করে। সংযুক্ত আরব আমিরাতও ওই জোটের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

পরবর্তীতে ২০১৯ সালে ইয়েমেনে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে আনে ইউএই। তবে সীমিতসংখ্যক বিশেষায়িত বাহিনী সন্ত্রাসবিরোধী কার্যক্রমে দেশটিতে অবস্থান করছিল। ২০২৫ সালের ডিসেম্বরের শেষে সেই অবশিষ্ট বাহিনীও প্রত্যাহারের ঘোষণা দেয় আবুধাবি।

২০২২ সালে সৌদি আরব ও হুথিদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর পরিস্থিতি আবার দ্রুত অবনতির দিকে যায়। ইয়েমেনের সরকার জানিয়েছিল, একটি ইরানি বিমান অবতরণ ঠেকাতেই বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছিল। এরপর সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের পাল্টা হামলা শুরু হয়।

সাম্প্রতিক সময়ে সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে বাব আল-মানদেব। সেপ্টেম্বর মাসে হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ এবং মোখা ও ধুবাবের আশপাশের এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর ফলে লোহিত সাগর ও বাব আল-মানদেবের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবের ওপর হামলা শুধু একটি দেশের নিরাপত্তা ইস্যু নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন হয়ে উঠেছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সমুদ্রপথে হামলা অব্যাহত থাকলে এর প্রভাব আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও পড়তে পারে।

আর সেই কারণেই এবার উপসাগরীয় দেশগুলোর মধ্যে শুধু রাজনৈতিক সংহতি নয়, নিরাপত্তা ও প্রতিরক্ষায় আরও কার্যকর যৌথ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিচ্ছে ইউএই।

সূত্র: খালিজ টাইমস

ট্যাগ : সৌদি আরব হুথি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় সব দেশকে এক হওয়ার আহ্বান আমিরাতের

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের হুথিদের ধারাবাহিক হামলার মধ্যে উপসাগরীয় দেশগুলোকে নিরাপত্তা ও প্রতিরক্ষায় আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার গারগাশ বলেছেন, সৌদি আরবের ওপর হামলা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারগাশ বলেন, সাম্প্রতিক পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সবাই একই ধরনের হুমকির মুখে রয়েছে এবং তাদের নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।

তিনি বলেন, আগ্রাসনকারীরা উপসাগরীয় দেশগুলোকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে ভুল করেছে। সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করলেও এখন সবাই লক্ষ্যবস্তু হয়ে পড়েছে। তাই কোনো একটি দেশের ওপর হামলাকে শুধু সেই দেশের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই।

গারগাশের ভাষায়, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। এ কারণে নিরাপত্তা ও প্রতিরক্ষাক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা নতুন করে জোরদার করা এবং সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি। দীর্ঘদিনের ঘাটতিগুলোই প্রতিপক্ষকে আরও আগ্রাসী হওয়ার সুযোগ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার মধ্যেই গারগাশের এই বক্তব্য এলো। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার পর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের বড় পর্ব শুরু হয় ২০১৫ সালে। ওই সময় হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহালের লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট অভিযান শুরু করে। সংযুক্ত আরব আমিরাতও ওই জোটের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

পরবর্তীতে ২০১৯ সালে ইয়েমেনে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে আনে ইউএই। তবে সীমিতসংখ্যক বিশেষায়িত বাহিনী সন্ত্রাসবিরোধী কার্যক্রমে দেশটিতে অবস্থান করছিল। ২০২৫ সালের ডিসেম্বরের শেষে সেই অবশিষ্ট বাহিনীও প্রত্যাহারের ঘোষণা দেয় আবুধাবি।

২০২২ সালে সৌদি আরব ও হুথিদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর পরিস্থিতি আবার দ্রুত অবনতির দিকে যায়। ইয়েমেনের সরকার জানিয়েছিল, একটি ইরানি বিমান অবতরণ ঠেকাতেই বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছিল। এরপর সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের পাল্টা হামলা শুরু হয়।

সাম্প্রতিক সময়ে সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে বাব আল-মানদেব। সেপ্টেম্বর মাসে হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ এবং মোখা ও ধুবাবের আশপাশের এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর ফলে লোহিত সাগর ও বাব আল-মানদেবের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবের ওপর হামলা শুধু একটি দেশের নিরাপত্তা ইস্যু নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন হয়ে উঠেছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সমুদ্রপথে হামলা অব্যাহত থাকলে এর প্রভাব আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও পড়তে পারে।

আর সেই কারণেই এবার উপসাগরীয় দেশগুলোর মধ্যে শুধু রাজনৈতিক সংহতি নয়, নিরাপত্তা ও প্রতিরক্ষায় আরও কার্যকর যৌথ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিচ্ছে ইউএই।

সূত্র: খালিজ টাইমস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ