ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হুতিদের হামলার জেরে বিপাকে ইউরোপীয় ইউনিয়ন

প্রতিরক্ষা সক্ষমতায় ঘাটতি

হুতিদের হামলার জেরে বিপাকে ইউরোপীয় ইউনিয়ন
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের হুথিদের হামলার কারণে লোহিত সাগর ও বাব আল-মান্দেবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় নিজেদের নৌ অভিযান শক্তিশালী করতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু প্রয়োজনীয় যুদ্ধজাহাজ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে জোটটি। এখন পর্যন্ত নেদারল্যান্ডস ও বেলজিয়াম একটি করে অতিরিক্ত জাহাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি সরবরাহপথ সুরক্ষায় ইউরোপের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা আবারও সামনে এসেছে। 

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অ্যাসপিডিস নৌ অভিযান শুরু করে ইইউ। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় এ অভিযানে অতিরিক্ত নৌ ও আকাশ সক্ষমতা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, মিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে অন্তত ১০টি যুদ্ধজাহাজ প্রয়োজন। কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাতে পারেনি জোট। 

ইতালির উদ্যোগের পর গত ১৯ সেপ্টেম্বর ইউরোপের বিভিন্ন দেশের কাছে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সামরিক বিমান দেওয়ার আহ্বান জানান কালাস। লক্ষ্য ছিল বাব আল-মান্দেব প্রণালিতে ইইউর উপস্থিতি বাড়ানো। কারণ, এই সরু নৌপথটি এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথের অংশ। 

এরই মধ্যে নেদারল্যান্ডস একটি ফ্রিগেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এটি মূল অভিযানের অংশ হিসেবে নয়, সহযোগী ভূমিকায় থেকে নজরদারি ও তথ্য সংগ্রহে কাজ করবে। বেলজিয়ামও তাদের একটি ফ্রিগেট, লিওপোল্ড-১, পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু কারিগরি সমস্যার কারণে জাহাজটি ২০২৭ সালের আগে মিশনে যোগ দিতে নাও পারে।

অ্যাসপিডিস মিশনের মূল তিনটি যুদ্ধজাহাজ সরবরাহ করে ইতালি ও গ্রিস। জার্মানি, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও বেলজিয়ামও পালাক্রমে জাহাজ দিয়ে থাকে। ফলে মিশনে সক্রিয় জাহাজের সংখ্যা সবসময় একই থাকে না। বর্তমানে বাড়তি সক্ষমতার প্রয়োজন হলেও সদস্য দেশগুলোর অনেকেই নিজেদের যুদ্ধজাহাজ বাল্টিক ও কৃষ্ণসাগরীয় অঞ্চলে রাখাকে অগ্রাধিকার দিচ্ছে।

এই পরিস্থিতি ইউরোপের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ, রাশিয়ার সঙ্গে উত্তেজনার কারণে বাল্টিক ও কৃষ্ণসাগরেও ইউরোপীয় দেশগুলোর নৌ সক্ষমতার ওপর চাপ রয়েছে। ফলে একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখতে গিয়ে সদস্য দেশগুলোর সক্ষমতা সীমিত হয়ে পড়ছে। 

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো মনে করেন, হরমুজ থেকে বাব আল-মান্দেব পর্যন্ত ছড়িয়ে পড়া সংকট ইউরোপীয় অর্থনীতি ও নাগরিকদের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাই সংকট মোকাবিলায় ইউরোপকে আগের চেয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। 

অন্যদিকে, ইউরো নিউজের দেখা ২০২৬ সালের বার্ষিক প্রতিরক্ষা প্রস্তুতি প্রতিবেদনের গোপন মূল্যায়নে ইউরোপের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতায় গুরুতর ঘাটতির কথা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিনিয়োগের মাধ্যমে এসব ঘাটতি পূরণ করতে ২০৩০ সালের পর পর্যন্ত সময় লাগতে পারে। 

সব মিলিয়ে, হুথিদের হামলার কারণে লোহিত সাগরের নিরাপত্তা সংকট শুধু মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব এখন ইউরোপের বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং সামরিক প্রস্তুতির ওপরও পড়ছে। আর মাত্র দুটি অতিরিক্ত যুদ্ধজাহাজের প্রতিশ্রুতি পাওয়ার ঘটনা দেখিয়ে দিচ্ছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে নিজেদের প্রভাব ধরে রাখতে ইইউকে সামনে আরও বড় সামরিক সক্ষমতার ব্যবস্থা করতে হবে। 

সূত্র: ইউরো নিউজ

ট্যাগ : ইয়েমেন হুতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


হুতিদের হামলার জেরে বিপাকে ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের হুথিদের হামলার কারণে লোহিত সাগর ও বাব আল-মান্দেবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় নিজেদের নৌ অভিযান শক্তিশালী করতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু প্রয়োজনীয় যুদ্ধজাহাজ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে জোটটি। এখন পর্যন্ত নেদারল্যান্ডস ও বেলজিয়াম একটি করে অতিরিক্ত জাহাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি সরবরাহপথ সুরক্ষায় ইউরোপের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা আবারও সামনে এসেছে। 

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অ্যাসপিডিস নৌ অভিযান শুরু করে ইইউ। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় এ অভিযানে অতিরিক্ত নৌ ও আকাশ সক্ষমতা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, মিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে অন্তত ১০টি যুদ্ধজাহাজ প্রয়োজন। কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাতে পারেনি জোট। 

ইতালির উদ্যোগের পর গত ১৯ সেপ্টেম্বর ইউরোপের বিভিন্ন দেশের কাছে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সামরিক বিমান দেওয়ার আহ্বান জানান কালাস। লক্ষ্য ছিল বাব আল-মান্দেব প্রণালিতে ইইউর উপস্থিতি বাড়ানো। কারণ, এই সরু নৌপথটি এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথের অংশ। 

এরই মধ্যে নেদারল্যান্ডস একটি ফ্রিগেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এটি মূল অভিযানের অংশ হিসেবে নয়, সহযোগী ভূমিকায় থেকে নজরদারি ও তথ্য সংগ্রহে কাজ করবে। বেলজিয়ামও তাদের একটি ফ্রিগেট, লিওপোল্ড-১, পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু কারিগরি সমস্যার কারণে জাহাজটি ২০২৭ সালের আগে মিশনে যোগ দিতে নাও পারে।

অ্যাসপিডিস মিশনের মূল তিনটি যুদ্ধজাহাজ সরবরাহ করে ইতালি ও গ্রিস। জার্মানি, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও বেলজিয়ামও পালাক্রমে জাহাজ দিয়ে থাকে। ফলে মিশনে সক্রিয় জাহাজের সংখ্যা সবসময় একই থাকে না। বর্তমানে বাড়তি সক্ষমতার প্রয়োজন হলেও সদস্য দেশগুলোর অনেকেই নিজেদের যুদ্ধজাহাজ বাল্টিক ও কৃষ্ণসাগরীয় অঞ্চলে রাখাকে অগ্রাধিকার দিচ্ছে।

এই পরিস্থিতি ইউরোপের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ, রাশিয়ার সঙ্গে উত্তেজনার কারণে বাল্টিক ও কৃষ্ণসাগরেও ইউরোপীয় দেশগুলোর নৌ সক্ষমতার ওপর চাপ রয়েছে। ফলে একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখতে গিয়ে সদস্য দেশগুলোর সক্ষমতা সীমিত হয়ে পড়ছে। 

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো মনে করেন, হরমুজ থেকে বাব আল-মান্দেব পর্যন্ত ছড়িয়ে পড়া সংকট ইউরোপীয় অর্থনীতি ও নাগরিকদের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাই সংকট মোকাবিলায় ইউরোপকে আগের চেয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। 

অন্যদিকে, ইউরো নিউজের দেখা ২০২৬ সালের বার্ষিক প্রতিরক্ষা প্রস্তুতি প্রতিবেদনের গোপন মূল্যায়নে ইউরোপের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতায় গুরুতর ঘাটতির কথা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিনিয়োগের মাধ্যমে এসব ঘাটতি পূরণ করতে ২০৩০ সালের পর পর্যন্ত সময় লাগতে পারে। 

সব মিলিয়ে, হুথিদের হামলার কারণে লোহিত সাগরের নিরাপত্তা সংকট শুধু মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব এখন ইউরোপের বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং সামরিক প্রস্তুতির ওপরও পড়ছে। আর মাত্র দুটি অতিরিক্ত যুদ্ধজাহাজের প্রতিশ্রুতি পাওয়ার ঘটনা দেখিয়ে দিচ্ছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে নিজেদের প্রভাব ধরে রাখতে ইইউকে সামনে আরও বড় সামরিক সক্ষমতার ব্যবস্থা করতে হবে। 

সূত্র: ইউরো নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ