ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিভিউ না নিয়ে উইকেট হাতছাড়া বাংলাদেশের

রিভিউ না নিয়ে উইকেট হাতছাড়া বাংলাদেশের
ছবি : সংগৃহিত
ফলো করুন

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রিভিউ না নেওয়ার ভুলে উইকেট শিকারের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে আফগান ওপেনার সেদিকউল্লাহ আতালের ব্যাটের কানায় বল লাগলেও আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেনি বাংলাদেশ দল।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভার শেষে ১ উইকেটে ৩৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে আফগানিস্তান।

ইনিংসের শুরুতে কোনো উইকেট না হারিয়েই ৩০ রান পার করে আফগানরা। তবে এর আগেই তাদের প্রথম উইকেট তুলে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে।

হাসান মাহমুদের একটি ডেলিভারি আতালের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন করেন হাসানসহ বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেননি।

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও বাংলাদেশ তা ব্যবহার করেনি।

পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আলট্রাএজ প্রযুক্তিতে স্পষ্ট স্পাইক পাওয়া গেছে। অর্থাৎ, বল ব্যাটের কানায় স্পর্শ করেছিল।

তবে একই মুহূর্তে ব্যাটের সঙ্গে প্যাডের সংস্পর্শ হওয়ায় বাংলাদেশের খেলোয়াড়েরা বিভ্রান্ত হন। ফলে রিভিউ না নেওয়ায় উইকেটের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি।

সে সময় ব্যক্তিগত ৪ রানে ব্যাট করছিলেন সেদিকউল্লাহ আতাল। সুযোগ পাওয়ার পর আরও কিছুক্ষণ ক্রিজে থাকলেও শেষ পর্যন্ত ৩১ বলে ১৭ রান করে আউট হন তিনি।

আতালের বিদায়ের পর আরও ২ ওভার ৪ বল খেলা হলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হয়। মধ্যাহ্ন বিরতিতে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩ ওভারে ১ উইকেটে ৩৪ রান।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়। ফলে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে ছিল আফগানিস্তান।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট আবুধাবি টেস্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রিভিউ না নিয়ে উইকেট হাতছাড়া বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রিভিউ না নেওয়ার ভুলে উইকেট শিকারের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে আফগান ওপেনার সেদিকউল্লাহ আতালের ব্যাটের কানায় বল লাগলেও আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেনি বাংলাদেশ দল।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভার শেষে ১ উইকেটে ৩৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে আফগানিস্তান।

ইনিংসের শুরুতে কোনো উইকেট না হারিয়েই ৩০ রান পার করে আফগানরা। তবে এর আগেই তাদের প্রথম উইকেট তুলে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে।

হাসান মাহমুদের একটি ডেলিভারি আতালের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন করেন হাসানসহ বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেননি।

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও বাংলাদেশ তা ব্যবহার করেনি।

পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আলট্রাএজ প্রযুক্তিতে স্পষ্ট স্পাইক পাওয়া গেছে। অর্থাৎ, বল ব্যাটের কানায় স্পর্শ করেছিল।

তবে একই মুহূর্তে ব্যাটের সঙ্গে প্যাডের সংস্পর্শ হওয়ায় বাংলাদেশের খেলোয়াড়েরা বিভ্রান্ত হন। ফলে রিভিউ না নেওয়ায় উইকেটের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি।

সে সময় ব্যক্তিগত ৪ রানে ব্যাট করছিলেন সেদিকউল্লাহ আতাল। সুযোগ পাওয়ার পর আরও কিছুক্ষণ ক্রিজে থাকলেও শেষ পর্যন্ত ৩১ বলে ১৭ রান করে আউট হন তিনি।

আতালের বিদায়ের পর আরও ২ ওভার ৪ বল খেলা হলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হয়। মধ্যাহ্ন বিরতিতে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩ ওভারে ১ উইকেটে ৩৪ রান।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়। ফলে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে ছিল আফগানিস্তান।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ