ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খাদ্যমন্ত্রী

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খাদ্যমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, এ দেশ আমাদের সবার; তাই আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে সরকারি ত্রাণ কর্মসূচির (জিআর) চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিপুলসংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘ঈদ কিংবা পূজা—যেকোনো ধর্মীয় উৎসবই মূলত আনন্দ ভাগাভাগির দিন। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।’ কোনো ধরনের বিভ্রান্তি বা বিরোধে না জড়িয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় মন্দির ও শ্মশানঘাটের অবকাঠামোগত সংস্কারসহ উন্নয়নমূলক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে মোট ৭৫ মেট্রিক টন জিআর চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের চারটি সামাজিক সংগঠনকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। খাদ্যশস্য বিতরণের পর একই স্থানে পল্লী সঞ্চয় ব্যাংকের পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ এবং সদস্যদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে সকাল ১১টায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে। এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর জীবনাদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।

ট্যাগ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, এ দেশ আমাদের সবার; তাই আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে সরকারি ত্রাণ কর্মসূচির (জিআর) চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিপুলসংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘ঈদ কিংবা পূজা—যেকোনো ধর্মীয় উৎসবই মূলত আনন্দ ভাগাভাগির দিন। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।’ কোনো ধরনের বিভ্রান্তি বা বিরোধে না জড়িয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় মন্দির ও শ্মশানঘাটের অবকাঠামোগত সংস্কারসহ উন্নয়নমূলক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে মোট ৭৫ মেট্রিক টন জিআর চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের চারটি সামাজিক সংগঠনকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। খাদ্যশস্য বিতরণের পর একই স্থানে পল্লী সঞ্চয় ব্যাংকের পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ এবং সদস্যদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে সকাল ১১টায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে। এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর জীবনাদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ