ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রামেবি উপাচার্যকে নিজ দপ্তরের চেয়ারে বসিয়ে দিলেন ভূমিমন্ত্রী

 রামেবি উপাচার্যকে নিজ দপ্তরের চেয়ারে বসিয়ে দিলেন ভূমিমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

জোরপূর্বক হেনস্তা ও কথিত পদত্যাগপত্রে সই নেওয়ার ঘটনার পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে তাঁর নিজ দপ্তরের চেয়ারে বসিয়ে দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে উপাচার্যকে সরাসরি তাঁর কার্যালয়ে নিয়ে যান মন্ত্রী।

এ সময় উপাচার্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, যারা একজন শিক্ষাবিদ ও প্রশাসনিক প্রধানের সঙ্গে এমন আচরণ করেছে, তারা দুষ্কৃতকারী ও সমাজের শত্রু; তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। রাজশাহীতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না জানিয়ে তিনি জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। উপাচার্যকে অভয় দিয়ে মন্ত্রী বলেন, ‘আপনি সাহস ধরে রাখুন। রাজশাহীকে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।’

এর আগে গত মঙ্গলবার রামেবির অস্থায়ী কার্যালয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিত ঢুকে উপাচার্য ডা. জাওয়াদুল হককে শারীরিকভাবে হেনস্তা করে একটি কাগজে জোরপূর্বক সই নেয়। উপাচার্যের ধারণা, সেটি ছিল পদত্যাগপত্র। ওই সময় উপাচার্যের ব্যক্তিগত সহকারী ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে মারধর করা হয় এবং কার্যালয়ের সিপিইউ, সিসিটিভি সরঞ্জমাদিসহ বিভিন্ন নথিপত্র সরিয়ে নিয়ে দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা হলে পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় উপাচার্যকে তাঁর উপশহরের বাসা থেকে ক্যাম্পাসে আনা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলগালা করা কক্ষের তালা খোলা হয়। এরপর রাতে সশরীরে উপস্থিত হয়ে উপাচার্যকে স্বপদে পুনর্বহাল প্রক্রিয়ায় সংহতি জানান ভূমিমন্ত্রী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, রামেবির চারটি বড় প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে, যার মধ্যে একটি ইতোমধ্যেই মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এ সময় চিকিৎসকদের ওপর অযথা মানসিক চাপ সৃষ্টি না করার এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাফ জানিয়ে দেন, শিক্ষা প্রতিষ্ঠানে অপকর্ম চালিয়ে কেউ কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে পার পাবে না। উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হক এ সময় সংকটকালে পাশে দাঁড়ানোয় ভূমিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় রামেবি উপাচার্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


রামেবি উপাচার্যকে নিজ দপ্তরের চেয়ারে বসিয়ে দিলেন ভূমিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

জোরপূর্বক হেনস্তা ও কথিত পদত্যাগপত্রে সই নেওয়ার ঘটনার পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে তাঁর নিজ দপ্তরের চেয়ারে বসিয়ে দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে উপাচার্যকে সরাসরি তাঁর কার্যালয়ে নিয়ে যান মন্ত্রী।

এ সময় উপাচার্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, যারা একজন শিক্ষাবিদ ও প্রশাসনিক প্রধানের সঙ্গে এমন আচরণ করেছে, তারা দুষ্কৃতকারী ও সমাজের শত্রু; তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। রাজশাহীতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না জানিয়ে তিনি জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। উপাচার্যকে অভয় দিয়ে মন্ত্রী বলেন, ‘আপনি সাহস ধরে রাখুন। রাজশাহীকে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।’


এর আগে গত মঙ্গলবার রামেবির অস্থায়ী কার্যালয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিত ঢুকে উপাচার্য ডা. জাওয়াদুল হককে শারীরিকভাবে হেনস্তা করে একটি কাগজে জোরপূর্বক সই নেয়। উপাচার্যের ধারণা, সেটি ছিল পদত্যাগপত্র। ওই সময় উপাচার্যের ব্যক্তিগত সহকারী ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে মারধর করা হয় এবং কার্যালয়ের সিপিইউ, সিসিটিভি সরঞ্জমাদিসহ বিভিন্ন নথিপত্র সরিয়ে নিয়ে দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা হলে পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় উপাচার্যকে তাঁর উপশহরের বাসা থেকে ক্যাম্পাসে আনা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলগালা করা কক্ষের তালা খোলা হয়। এরপর রাতে সশরীরে উপস্থিত হয়ে উপাচার্যকে স্বপদে পুনর্বহাল প্রক্রিয়ায় সংহতি জানান ভূমিমন্ত্রী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, রামেবির চারটি বড় প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে, যার মধ্যে একটি ইতোমধ্যেই মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এ সময় চিকিৎসকদের ওপর অযথা মানসিক চাপ সৃষ্টি না করার এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাফ জানিয়ে দেন, শিক্ষা প্রতিষ্ঠানে অপকর্ম চালিয়ে কেউ কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে পার পাবে না। উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হক এ সময় সংকটকালে পাশে দাঁড়ানোয় ভূমিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ