ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অযোগ্য গোলরক্ষককে খেলানোর অভিযোগ, নতুন বিতর্কে ফিফা

অযোগ্য গোলরক্ষককে খেলানোর অভিযোগ, নতুন বিতর্কে ফিফা
ছবি : সংগৃহিত
ফলো করুন

কঙ্গোর হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে একজন অযোগ্য গোলরক্ষককে খেলানোর অভিযোগ এবং এ বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এনেছে ফিফাকে। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির বিশ্বকাপ বাছাইপর্বে খেলার প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। ফিফার আইন বিভাগের তদন্তেও বিষয়টি উঠে এসেছিল। এরপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফ্রান্সে জন্ম নেওয়া এমপাসি এর আগে দেশটির অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছেন। পরবর্তী সময়ে কঙ্গোর হয়ে খেলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি বলে ফিফার তদন্তে উঠে আসে।

এ নিয়ে নাইজেরিয়ার ফুটবল ফেডারেশন অভিযোগ করেছিল। অভিযোগ পাওয়ার পর ফিফার সামনে কয়েকটি সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। এর মধ্যে এমপাসিকে নিষিদ্ধ করা, কঙ্গোকে জরিমানা করা কিংবা বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ থেকে কঙ্গোকে বাদ দিয়ে নাইজেরিয়াকে সুযোগ দেওয়ার বিষয়ও বিবেচনায় ছিল।

তবে শেষ পর্যন্ত এর কোনোটিই করা হয়নি। কারিগরি কারণ দেখিয়ে অভিযোগটি খারিজ করা হয়। এরপর জ্যামাইকাকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় কঙ্গো।

এমপাসি বিশ্বকাপেও কঙ্গোর হয়ে খেলেন। শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে কঙ্গোর বিশ্বকাপযাত্রা শেষ হওয়ার ম্যাচেও গোলপোস্টে ছিলেন তিনি। ওই ম্যাচে তার পারফরম্যান্সও আলোচনায় আসে।

ফিফা জানিয়েছে, এমপাসির বিষয়ে সিদ্ধান্তটি নিয়েছিল সংস্থাটির একটি স্বায়ত্তশাসিত কমিটি। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কোনো ভূমিকা ছিল না বলেও দাবি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে ঘটনাটি নতুন করে সামনে আসার পর ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এমপাসিকে নিয়ে যখন তদন্ত চলছিল, তখন কঙ্গোর ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইনফান্তিনোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভেরন মোসেঙ্গো-ওমবা।

অযোগ্য খেলোয়াড়কে বিশ্বকাপ বাছাইয়ে খেলানোর অভিযোগ এবং বিষয়টি জানার পরও ফিফার কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত—দুই বিষয় নিয়েই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।

ট্যাগ : ফিফা জিয়ান্নি ইনফান্তিনো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২১
  • ২১ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


অযোগ্য গোলরক্ষককে খেলানোর অভিযোগ, নতুন বিতর্কে ফিফা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

কঙ্গোর হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে একজন অযোগ্য গোলরক্ষককে খেলানোর অভিযোগ এবং এ বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এনেছে ফিফাকে। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির বিশ্বকাপ বাছাইপর্বে খেলার প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। ফিফার আইন বিভাগের তদন্তেও বিষয়টি উঠে এসেছিল। এরপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফ্রান্সে জন্ম নেওয়া এমপাসি এর আগে দেশটির অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছেন। পরবর্তী সময়ে কঙ্গোর হয়ে খেলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি বলে ফিফার তদন্তে উঠে আসে।

এ নিয়ে নাইজেরিয়ার ফুটবল ফেডারেশন অভিযোগ করেছিল। অভিযোগ পাওয়ার পর ফিফার সামনে কয়েকটি সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। এর মধ্যে এমপাসিকে নিষিদ্ধ করা, কঙ্গোকে জরিমানা করা কিংবা বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ থেকে কঙ্গোকে বাদ দিয়ে নাইজেরিয়াকে সুযোগ দেওয়ার বিষয়ও বিবেচনায় ছিল।

তবে শেষ পর্যন্ত এর কোনোটিই করা হয়নি। কারিগরি কারণ দেখিয়ে অভিযোগটি খারিজ করা হয়। এরপর জ্যামাইকাকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় কঙ্গো।

এমপাসি বিশ্বকাপেও কঙ্গোর হয়ে খেলেন। শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে কঙ্গোর বিশ্বকাপযাত্রা শেষ হওয়ার ম্যাচেও গোলপোস্টে ছিলেন তিনি। ওই ম্যাচে তার পারফরম্যান্সও আলোচনায় আসে।

ফিফা জানিয়েছে, এমপাসির বিষয়ে সিদ্ধান্তটি নিয়েছিল সংস্থাটির একটি স্বায়ত্তশাসিত কমিটি। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কোনো ভূমিকা ছিল না বলেও দাবি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে ঘটনাটি নতুন করে সামনে আসার পর ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এমপাসিকে নিয়ে যখন তদন্ত চলছিল, তখন কঙ্গোর ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইনফান্তিনোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভেরন মোসেঙ্গো-ওমবা।

অযোগ্য খেলোয়াড়কে বিশ্বকাপ বাছাইয়ে খেলানোর অভিযোগ এবং বিষয়টি জানার পরও ফিফার কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত—দুই বিষয় নিয়েই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ