ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেপালে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা, নিখোঁজ এখনও ৫ হাজার ২৮৫ জন

নেপালে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা, নিখোঁজ এখনও ৫ হাজার ২৮৫ জন
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভয়াবহ বন্যা ও ভূমিধসের দীর্ঘ ৪০ দিন পর আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে নেপাল সরকার। দেশটির মধ্যাঞ্চলে ঘটে যাওয়া এই প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৪৫৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫ হাজার ২৮৫ জন।

পরিস্থিতি পর্যালোচনা শেষে নেপাল সরকার জানিয়েছে, দুর্যোগের এত দিন পার হয়ে যাওয়ায় নিখোঁজদের আর জীবিত উদ্ধারের বাস্তব কোনো সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন মাঠপর্যায়ের উদ্ধারকর্মীরা। ফলে এখন উদ্ধার তৎপরতা গুটিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন এবং বাস্তুহারা মানুষদের পুনর্বাসনে পুরো মনোযোগ দেওয়া হবে। কাঠমান্ডুতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৬ আগস্ট প্রবল হড়পা বানে ত্রিশূলী ও ভোতেকোশী নদীর পানি হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে নেপালের বিস্তীর্ণ জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়। পানির তীব্র তোড়ে বহু ঘরবাড়ি, পাকা সড়ক, সেতু ও সরকারি স্থাপনা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিখোঁজ ৫ হাজার ২৮৫ জনের মধ্যে ১৮৯ জন ভারতীয় নাগরিক এবং ৩৬টি দেশের ৬০৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। এছাড়া সীমান্তবর্তী তিব্বত অঞ্চলেও এই দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত হলেও নিখোঁজ হাজার হাজার মানুষের কোনো খোঁজ না মেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষা ও শোক এখনো কাটেনি।

ট্যাগ : নেপাল বন্যা হড়পা বান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


নেপালে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা, নিখোঁজ এখনও ৫ হাজার ২৮৫ জন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ভয়াবহ বন্যা ও ভূমিধসের দীর্ঘ ৪০ দিন পর আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে নেপাল সরকার। দেশটির মধ্যাঞ্চলে ঘটে যাওয়া এই প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৪৫৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫ হাজার ২৮৫ জন।

পরিস্থিতি পর্যালোচনা শেষে নেপাল সরকার জানিয়েছে, দুর্যোগের এত দিন পার হয়ে যাওয়ায় নিখোঁজদের আর জীবিত উদ্ধারের বাস্তব কোনো সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন মাঠপর্যায়ের উদ্ধারকর্মীরা। ফলে এখন উদ্ধার তৎপরতা গুটিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন এবং বাস্তুহারা মানুষদের পুনর্বাসনে পুরো মনোযোগ দেওয়া হবে। কাঠমান্ডুতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৬ আগস্ট প্রবল হড়পা বানে ত্রিশূলী ও ভোতেকোশী নদীর পানি হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে নেপালের বিস্তীর্ণ জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়। পানির তীব্র তোড়ে বহু ঘরবাড়ি, পাকা সড়ক, সেতু ও সরকারি স্থাপনা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিখোঁজ ৫ হাজার ২৮৫ জনের মধ্যে ১৮৯ জন ভারতীয় নাগরিক এবং ৩৬টি দেশের ৬০৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। এছাড়া সীমান্তবর্তী তিব্বত অঞ্চলেও এই দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত হলেও নিখোঁজ হাজার হাজার মানুষের কোনো খোঁজ না মেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষা ও শোক এখনো কাটেনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ