ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন দশক পর ফাঁস গোপন মিশন: সেদিন পাকিস্তানের আকাশে আসলে কী ঘটেছিল?

তিন দশক পর ফাঁস গোপন মিশন: সেদিন পাকিস্তানের আকাশে আসলে কী ঘটেছিল?
সংগৃহীত ছবি
ফলো করুন

প্রায় তিন দশক আগে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় একটি মিগ-২৫ গোয়েন্দা বিমানের অনুপ্রবেশের ঘটনাটি নিছক কোনো গল্প ছিল না। ১৯৯৭ সালের ২৭ মে পরিচালিত সেই গোপন মিশনের বিস্তারিত তথ্য এবার প্রকাশ্যে এনেছেন তৎকালীন এক ভারতীয় বৈমানিক। ভারতীয় বিমানবাহিনীর ‘ট্রাইসনিকস’ স্কোয়াড্রনের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার প্রদীপ জস্বন্ত ঠাকুর নিশ্চিত করেছেন যে, সেদিন একটি ভারতীয় মিগ-২৫ সত্যিই পাকিস্তানের আকাশে প্রবেশ করেছিল।

এনডিটিভির একটি প্রতিরক্ষাভিত্তিক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, বিমানটি মাটি থেকে প্রায় ২০ কিলোমিটার (প্রায় ৬৫ হাজার ৬১৭ ফুট) উচ্চতায় শব্দের চেয়ে আড়াই গুণেরও বেশি দ্রুতগতিতে (২.৪ ম্যাক বা ঘণ্টায় প্রায় ২ হাজার ৫৫০ কিলোমিটার) পাকিস্তানের ওপর দিয়ে উড়েছিল। বিমানটি শব্দের চেয়ে দ্রুতগতিতে ওড়ার কারণে আকাশে শক্তিশালী ‘সনিক বুম’ বা শকওয়েভের সৃষ্টি হয়। সে সময় পাকিস্তানের একাধিক শহরে বিকট বিস্ফোরণের মতো শব্দ শোনা গেলে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎকালীন পাকিস্তান প্রশাসন ওই শব্দের জন্য ভারতীয় মিগ-২৫ বিমানকে দায়ী করলেও পরদিন ভারত আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের বিষয়টি অস্বীকার করেছিল।

বিভিন্ন সামরিক বিবরণে জানা যায়, পাকিস্তানি বিমানবাহিনীও সে সময় আকাশে প্রায় ৬০ হাজার ফুট উচ্চতায় থাকা ভারতীয় বিমানটি শনাক্ত করে তাদের এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছিল। তবে মিগ-২৫ বা ‘ফক্সব্যাট’-এর গতি ও উচ্চতা এতটাই বেশি ছিল যে পাকিস্তানি যুদ্ধবিমান কাছাকাছি পৌঁছানোর আগেই সেটি নিরাপদে নিজ আকাশসীমায় ফিরে আসে।

ভারতের এই মিগ-২৫ বহর মূলত গোয়েন্দা নজরদারি এবং ছবি তোলার দায়িত্বে নিয়োজিত ছিল। এর অগ্রভাগে থাকা পাঁচটি শক্তিশালী ক্যামেরা দিয়ে বিশাল এলাকা ও সুনির্দিষ্ট সামরিক অবস্থানের নিখুঁত স্থানাঙ্ক ছবি তোলা হতো। অত্যন্ত গোপনীয় এসব মিশনের পরিকল্পনা কোনো ফোনে আলোচনা করা হতো না; সরাসরি সদর দপ্তরে ডেকে দায়িত্বপ্রাপ্ত পাইলটকে ব্রিফ করা হতো। এমনকি ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময়েও পাকিস্তানি বাঙ্কার ও অবস্থানের ছবি তুলতে এই বিমানকে কাজে লাগানো হয়েছিল। প্রায় ২৫ বছর কার্যকর সেবা দেওয়ার পর স্যাটেলাইট প্রযুক্তির বিকাশের মুখে ২০০৬ সালের মে মাসে বিমান বহরটিকে স্থায়ী অবসরে পাঠায় ভারতীয় বিমানবাহিনী।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : মিগ ২৫ যুদ্ধবিমান ভারত পাকিস্তান সংঘাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


তিন দশক পর ফাঁস গোপন মিশন: সেদিন পাকিস্তানের আকাশে আসলে কী ঘটেছিল?

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রায় তিন দশক আগে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় একটি মিগ-২৫ গোয়েন্দা বিমানের অনুপ্রবেশের ঘটনাটি নিছক কোনো গল্প ছিল না। ১৯৯৭ সালের ২৭ মে পরিচালিত সেই গোপন মিশনের বিস্তারিত তথ্য এবার প্রকাশ্যে এনেছেন তৎকালীন এক ভারতীয় বৈমানিক। ভারতীয় বিমানবাহিনীর ‘ট্রাইসনিকস’ স্কোয়াড্রনের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার প্রদীপ জস্বন্ত ঠাকুর নিশ্চিত করেছেন যে, সেদিন একটি ভারতীয় মিগ-২৫ সত্যিই পাকিস্তানের আকাশে প্রবেশ করেছিল।

এনডিটিভির একটি প্রতিরক্ষাভিত্তিক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, বিমানটি মাটি থেকে প্রায় ২০ কিলোমিটার (প্রায় ৬৫ হাজার ৬১৭ ফুট) উচ্চতায় শব্দের চেয়ে আড়াই গুণেরও বেশি দ্রুতগতিতে (২.৪ ম্যাক বা ঘণ্টায় প্রায় ২ হাজার ৫৫০ কিলোমিটার) পাকিস্তানের ওপর দিয়ে উড়েছিল। বিমানটি শব্দের চেয়ে দ্রুতগতিতে ওড়ার কারণে আকাশে শক্তিশালী ‘সনিক বুম’ বা শকওয়েভের সৃষ্টি হয়। সে সময় পাকিস্তানের একাধিক শহরে বিকট বিস্ফোরণের মতো শব্দ শোনা গেলে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎকালীন পাকিস্তান প্রশাসন ওই শব্দের জন্য ভারতীয় মিগ-২৫ বিমানকে দায়ী করলেও পরদিন ভারত আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের বিষয়টি অস্বীকার করেছিল।

বিভিন্ন সামরিক বিবরণে জানা যায়, পাকিস্তানি বিমানবাহিনীও সে সময় আকাশে প্রায় ৬০ হাজার ফুট উচ্চতায় থাকা ভারতীয় বিমানটি শনাক্ত করে তাদের এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছিল। তবে মিগ-২৫ বা ‘ফক্সব্যাট’-এর গতি ও উচ্চতা এতটাই বেশি ছিল যে পাকিস্তানি যুদ্ধবিমান কাছাকাছি পৌঁছানোর আগেই সেটি নিরাপদে নিজ আকাশসীমায় ফিরে আসে।

ভারতের এই মিগ-২৫ বহর মূলত গোয়েন্দা নজরদারি এবং ছবি তোলার দায়িত্বে নিয়োজিত ছিল। এর অগ্রভাগে থাকা পাঁচটি শক্তিশালী ক্যামেরা দিয়ে বিশাল এলাকা ও সুনির্দিষ্ট সামরিক অবস্থানের নিখুঁত স্থানাঙ্ক ছবি তোলা হতো। অত্যন্ত গোপনীয় এসব মিশনের পরিকল্পনা কোনো ফোনে আলোচনা করা হতো না; সরাসরি সদর দপ্তরে ডেকে দায়িত্বপ্রাপ্ত পাইলটকে ব্রিফ করা হতো। এমনকি ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময়েও পাকিস্তানি বাঙ্কার ও অবস্থানের ছবি তুলতে এই বিমানকে কাজে লাগানো হয়েছিল। প্রায় ২৫ বছর কার্যকর সেবা দেওয়ার পর স্যাটেলাইট প্রযুক্তির বিকাশের মুখে ২০০৬ সালের মে মাসে বিমান বহরটিকে স্থায়ী অবসরে পাঠায় ভারতীয় বিমানবাহিনী।

সূত্র: এনডিটিভি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ