ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্লেগ আক্রান্ত হয়ে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

পাঁচ হাসপাতাল বন্ধ

প্লেগ আক্রান্ত হয়ে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার সাইবেরিয়ার ইারকুতস্ক অঞ্চলে ২৮ বছর বয়সী এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুকে ঘিরে প্লেগের আতঙ্ক তৈরি হয়েছে। দারিয়া শিপিলোভা নামের ওই নারী শেলেখোভের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন। একটি জীবন্ত ব্যাকটেরিয়াবাহী টেস্টটিউব দুর্ঘটনাবশত ভেঙে যাওয়ার পর তিনি অত্যন্ত সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন বলে স্থানীয় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ঘটনার পর ইারকুতস্ক অঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রতিবেদনের বরাতে বলা হচ্ছে, অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আক্রান্ত নারীর সংস্পর্শে আসা দুই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে অঞ্চলে জনসমাগম ও প্রকাশ্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় জীবন্ত ব্যাকটেরিয়াবাহী একটি টেস্টটিউব দুর্ঘটনাক্রমে ভেঙে যায়। পরে চিকিৎসকদের কাছে শিপিলোভা ওই ঘটনার কথা জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে শেলেখোভের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। পরে ১ অক্টোবর তার মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে শুরু থেকেই ইারকুতস্ক প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ প্রথমে জানিয়েছিলেন, সেখানে ‘বিশেষভাবে বিপজ্জনক সংক্রমণের’ একটি সম্ভাব্য ঘটনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

তবে পরে পরিস্থিতি নিয়ে ভিন্ন তথ্য দেন গভর্নর। গত রোববার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, ঘটনাটি মূলত অজানা কারণে হওয়া নিউমোনিয়ার সঙ্গে সম্পর্কিত। তার ভাষ্য অনুযায়ী, ওই রোগীর নমুনা পরীক্ষায় তার পেশাগত কাজের সঙ্গে সম্পর্কিত কোনো ক্ষতিকর জীবাণুর সন্ধান পাওয়া যায়নি।

কোবজেভ আরও বলেন, গত ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের কোনো কর্মীর মধ্যেই সংক্রামক রোগের লক্ষণ দেখা যায়নি। রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে পরীক্ষা করা হয়েছে এবং তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের নিয়মিত ল্যাবরেটরি পরীক্ষাও করা হচ্ছে বলে জানান তিনি।

জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা সমন্বয়ের অংশ হিসেবে রাশিয়ার কনজুমার সেফটি ওয়াচডগ ‘রোস্পোট্রেবনাদজর’-এর প্রধানের সঙ্গে বৈঠকের কথাও জানান কোবজেভ। গত ২ অক্টোবর তিনি বলেন, সংস্থাটি সর্বোচ্চ মাত্রায় মহামারি প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করছে।

এদিকে পার্শ্ববর্তী বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সি সিদভও বিষয়টি নিয়ে সতর্কতা জানিয়েছেন। গত ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাশের ইারকুতস্ক অঞ্চলে এক নারী ‘সম্ভবত প্লেগে আক্রান্ত হয়ে’ মারা গেছেন। তবে বুরিয়াতিয়া অঞ্চলে প্লেগের কোনো প্রাদুর্ভাব নেই বলেও তিনি স্পষ্ট করেন।

ঘটনাটি নিয়ে প্লেগের পাশাপাশি নিউমোনিক প্লেগের বিষয়টিও আলোচনায় এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ফুসফুসকে আক্রান্ত করা নিউমোনিক প্লেগ প্লেগ রোগের সবচেয়ে বিপজ্জনক ধরন। এই রোগের উপসর্গ সংক্রমণের পর খুব অল্প সময়ের মধ্যেই দেখা দিতে পারে।

নিউমোনিক প্লেগে আক্রান্ত ব্যক্তির সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট ও তীব্র কাশি। অনেক ক্ষেত্রে কাশির সঙ্গে রক্তমিশ্রিত কফও বের হতে পারে। এর ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল ২৪ ঘণ্টার মতো কম হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিউমোনিক প্লেগে আক্রান্ত ব্যক্তি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে অন্য মানুষের মধ্যে রোগটি ছড়িয়ে দিতে পারেন। ফলে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডব্লিউএইচও বলছে, নিউমোনিক প্লেগ দ্রুত শনাক্ত করে চিকিৎসা না করা হলে এটি প্রাণঘাতী হতে পারে। তবে উপসর্গ দেখা দেওয়ার পর, বিশেষ করে প্রথম ২৪ ঘণ্টার মধ্যে রোগ শনাক্ত করে যথাযথ চিকিৎসা শুরু করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ইারকুতস্কের ঘটনাটি নিয়ে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যে প্লেগ সংক্রমণের বিষয়ে এখনো ভিন্নতা রয়েছে। স্থানীয় কিছু প্রতিবেদনে নিউমোনিক প্লেগের কথা বলা হলেও গভর্নর কোবজেভ পরে এটিকে অজানা কারণে হওয়া নিউমোনিয়ার ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। ফলে ওই ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুর প্রকৃত কারণ এবং প্লেগের সঙ্গে এর সম্পর্ক নিয়ে সরকারি ও স্বাস্থ্য কর্তৃপক্ষের আরও নিশ্চিত তথ্যের অপেক্ষা রয়েছে।

ট্যাগ : রাশিয়া নিউমোনিক প্লেগ সাইবেরিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


প্লেগ আক্রান্ত হয়ে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

রাশিয়ার সাইবেরিয়ার ইারকুতস্ক অঞ্চলে ২৮ বছর বয়সী এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুকে ঘিরে প্লেগের আতঙ্ক তৈরি হয়েছে। দারিয়া শিপিলোভা নামের ওই নারী শেলেখোভের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন। একটি জীবন্ত ব্যাকটেরিয়াবাহী টেস্টটিউব দুর্ঘটনাবশত ভেঙে যাওয়ার পর তিনি অত্যন্ত সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন বলে স্থানীয় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ঘটনার পর ইারকুতস্ক অঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রতিবেদনের বরাতে বলা হচ্ছে, অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আক্রান্ত নারীর সংস্পর্শে আসা দুই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে অঞ্চলে জনসমাগম ও প্রকাশ্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় জীবন্ত ব্যাকটেরিয়াবাহী একটি টেস্টটিউব দুর্ঘটনাক্রমে ভেঙে যায়। পরে চিকিৎসকদের কাছে শিপিলোভা ওই ঘটনার কথা জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে শেলেখোভের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। পরে ১ অক্টোবর তার মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে শুরু থেকেই ইারকুতস্ক প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ প্রথমে জানিয়েছিলেন, সেখানে ‘বিশেষভাবে বিপজ্জনক সংক্রমণের’ একটি সম্ভাব্য ঘটনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

তবে পরে পরিস্থিতি নিয়ে ভিন্ন তথ্য দেন গভর্নর। গত রোববার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, ঘটনাটি মূলত অজানা কারণে হওয়া নিউমোনিয়ার সঙ্গে সম্পর্কিত। তার ভাষ্য অনুযায়ী, ওই রোগীর নমুনা পরীক্ষায় তার পেশাগত কাজের সঙ্গে সম্পর্কিত কোনো ক্ষতিকর জীবাণুর সন্ধান পাওয়া যায়নি।

কোবজেভ আরও বলেন, গত ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের কোনো কর্মীর মধ্যেই সংক্রামক রোগের লক্ষণ দেখা যায়নি। রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে পরীক্ষা করা হয়েছে এবং তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের নিয়মিত ল্যাবরেটরি পরীক্ষাও করা হচ্ছে বলে জানান তিনি।

জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা সমন্বয়ের অংশ হিসেবে রাশিয়ার কনজুমার সেফটি ওয়াচডগ ‘রোস্পোট্রেবনাদজর’-এর প্রধানের সঙ্গে বৈঠকের কথাও জানান কোবজেভ। গত ২ অক্টোবর তিনি বলেন, সংস্থাটি সর্বোচ্চ মাত্রায় মহামারি প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করছে।

এদিকে পার্শ্ববর্তী বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সি সিদভও বিষয়টি নিয়ে সতর্কতা জানিয়েছেন। গত ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাশের ইারকুতস্ক অঞ্চলে এক নারী ‘সম্ভবত প্লেগে আক্রান্ত হয়ে’ মারা গেছেন। তবে বুরিয়াতিয়া অঞ্চলে প্লেগের কোনো প্রাদুর্ভাব নেই বলেও তিনি স্পষ্ট করেন।

ঘটনাটি নিয়ে প্লেগের পাশাপাশি নিউমোনিক প্লেগের বিষয়টিও আলোচনায় এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ফুসফুসকে আক্রান্ত করা নিউমোনিক প্লেগ প্লেগ রোগের সবচেয়ে বিপজ্জনক ধরন। এই রোগের উপসর্গ সংক্রমণের পর খুব অল্প সময়ের মধ্যেই দেখা দিতে পারে।

নিউমোনিক প্লেগে আক্রান্ত ব্যক্তির সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট ও তীব্র কাশি। অনেক ক্ষেত্রে কাশির সঙ্গে রক্তমিশ্রিত কফও বের হতে পারে। এর ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল ২৪ ঘণ্টার মতো কম হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিউমোনিক প্লেগে আক্রান্ত ব্যক্তি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে অন্য মানুষের মধ্যে রোগটি ছড়িয়ে দিতে পারেন। ফলে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডব্লিউএইচও বলছে, নিউমোনিক প্লেগ দ্রুত শনাক্ত করে চিকিৎসা না করা হলে এটি প্রাণঘাতী হতে পারে। তবে উপসর্গ দেখা দেওয়ার পর, বিশেষ করে প্রথম ২৪ ঘণ্টার মধ্যে রোগ শনাক্ত করে যথাযথ চিকিৎসা শুরু করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ইারকুতস্কের ঘটনাটি নিয়ে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যে প্লেগ সংক্রমণের বিষয়ে এখনো ভিন্নতা রয়েছে। স্থানীয় কিছু প্রতিবেদনে নিউমোনিক প্লেগের কথা বলা হলেও গভর্নর কোবজেভ পরে এটিকে অজানা কারণে হওয়া নিউমোনিয়ার ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। ফলে ওই ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুর প্রকৃত কারণ এবং প্লেগের সঙ্গে এর সম্পর্ক নিয়ে সরকারি ও স্বাস্থ্য কর্তৃপক্ষের আরও নিশ্চিত তথ্যের অপেক্ষা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ