ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজা যুদ্ধে নিহত ৮০০ ফিলিস্তিনি শিক্ষক, আহত ৩৩০০

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযান চলাকালে এখন পর্যন্ত ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৩০০ জনেরও বেশি শিক্ষক।

রোববার (৪ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দেওয়া ওই বিবৃতিতে ফিলিস্তিনি শিক্ষক ও শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের শিক্ষকরা শিক্ষার অধিকার টিকিয়ে রাখার পাশাপাশি নিজেদের অস্তিত্ব রক্ষারও কঠিন লড়াইয়ের মধ্যে রয়েছেন। তাদের অভিযোগ, এই পরিস্থিতির মধ্যেও শিক্ষকরা নিয়মিতভাবে হামলা ও বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন।

মন্ত্রণালয়ের দাবি, ইসরাইলের সামরিক অভিযানে গাজা ও পশ্চিম তীরের শিক্ষা অবকাঠামো এবং পুরো শিক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এখনো ১৭০ জনের বেশি ফিলিস্তিনি শিক্ষক ইসরাইলি হেফাজতে রয়েছেন। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আটক এসব শিক্ষক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

শিক্ষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে চলাচলের ওপর বিভিন্ন বিধিনিষেধ এবং পশ্চিম তীরে থাকা শত শত চেকপোস্ট। বিশেষ করে হেবরনের দক্ষিণাঞ্চলের মাসাফের ইয়াত্তা, মধ্য পশ্চিম তীরের আল-মুগাইয়ির গ্রাম, জর্ডান উপত্যকা এবং ‘এরিয়া সি’ হিসেবে পরিচিত অঞ্চলগুলোতে শিক্ষকরা চলাচলের ক্ষেত্রে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

১৯৯৫ সালের অন্তর্বর্তীকালীন অসলো-২ চুক্তির আওতায় পশ্চিম তীরকে এ, বি ও সি—এই তিন প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়। ‘এরিয়া এ’ ফিলিস্তিনি বেসামরিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকলেও ‘এরিয়া বি’-তে ফিলিস্তিনি বেসামরিক প্রশাসনের পাশাপাশি ইসরাইলি নিরাপত্তা নিয়ন্ত্রণ রয়েছে। আর পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ নিয়ে গঠিত ‘এরিয়া সি’ পুরোপুরি ইসরাইলি নিয়ন্ত্রণাধীন।

ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত চাপের পাশাপাশি শিক্ষকরা তীব্র অর্থনৈতিক সংকটেরও মুখোমুখি হচ্ছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাজস্বের অর্থ আটকে রাখার কারণে শিক্ষকসহ সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা ও মানসিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‘ক্লিয়ারেন্স রেভিনিউ’ নামে পরিচিত এসব অর্থ মূলত আমদানি করা পণ্যের ওপর ইসরাইল ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে যে কর আদায় করে, সেখান থেকে আসে। ১৯৯৪ সালের প্যারিস প্রটোকল অনুযায়ী এসব অর্থ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

তবে ২০১৯ সাল থেকে ইসরাইল এসব রাজস্বের একটি অংশ কেটে রাখা শুরু করে এবং পরবর্তী সময়ে অর্থ স্থানান্তরও বন্ধ করে দেয় বলে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সংকট আরও গভীর হয়েছে এবং সরকারি কর্মীদের নিয়মিত ও পূর্ণ বেতন দেওয়ার সক্ষমতা কমে গেছে।

ফিলিস্তিনের মোট সরকারি রাজস্বের প্রায় ৫৬ শতাংশ ক্লিয়ারেন্স রেভিনিউ থেকে আসে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ফলে এই অর্থ আটকে যাওয়ায় সরকারি কর্মীদের বেতন পরিশোধের পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় ফিলিস্তিনি শিক্ষার্থী ও শিক্ষা খাতের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং শিক্ষা ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে ইসরাইলি হেফাজতে থাকা শিক্ষকদের মুক্তির উদ্যোগ নেওয়া এবং আটকে থাকা ফিলিস্তিনি আর্থিক পাওনা ছাড় করতে আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরির জন্য বিশ্বের শিক্ষক সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : গাজা যুদ্ধ ফিলিস্তিনি শিক্ষক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গাজা যুদ্ধে নিহত ৮০০ ফিলিস্তিনি শিক্ষক, আহত ৩৩০০

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযান চলাকালে এখন পর্যন্ত ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৩০০ জনেরও বেশি শিক্ষক।

রোববার (৪ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দেওয়া ওই বিবৃতিতে ফিলিস্তিনি শিক্ষক ও শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের শিক্ষকরা শিক্ষার অধিকার টিকিয়ে রাখার পাশাপাশি নিজেদের অস্তিত্ব রক্ষারও কঠিন লড়াইয়ের মধ্যে রয়েছেন। তাদের অভিযোগ, এই পরিস্থিতির মধ্যেও শিক্ষকরা নিয়মিতভাবে হামলা ও বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন।

মন্ত্রণালয়ের দাবি, ইসরাইলের সামরিক অভিযানে গাজা ও পশ্চিম তীরের শিক্ষা অবকাঠামো এবং পুরো শিক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এখনো ১৭০ জনের বেশি ফিলিস্তিনি শিক্ষক ইসরাইলি হেফাজতে রয়েছেন। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আটক এসব শিক্ষক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

শিক্ষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে চলাচলের ওপর বিভিন্ন বিধিনিষেধ এবং পশ্চিম তীরে থাকা শত শত চেকপোস্ট। বিশেষ করে হেবরনের দক্ষিণাঞ্চলের মাসাফের ইয়াত্তা, মধ্য পশ্চিম তীরের আল-মুগাইয়ির গ্রাম, জর্ডান উপত্যকা এবং ‘এরিয়া সি’ হিসেবে পরিচিত অঞ্চলগুলোতে শিক্ষকরা চলাচলের ক্ষেত্রে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

১৯৯৫ সালের অন্তর্বর্তীকালীন অসলো-২ চুক্তির আওতায় পশ্চিম তীরকে এ, বি ও সি—এই তিন প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়। ‘এরিয়া এ’ ফিলিস্তিনি বেসামরিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকলেও ‘এরিয়া বি’-তে ফিলিস্তিনি বেসামরিক প্রশাসনের পাশাপাশি ইসরাইলি নিরাপত্তা নিয়ন্ত্রণ রয়েছে। আর পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ নিয়ে গঠিত ‘এরিয়া সি’ পুরোপুরি ইসরাইলি নিয়ন্ত্রণাধীন।

ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত চাপের পাশাপাশি শিক্ষকরা তীব্র অর্থনৈতিক সংকটেরও মুখোমুখি হচ্ছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাজস্বের অর্থ আটকে রাখার কারণে শিক্ষকসহ সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা ও মানসিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‘ক্লিয়ারেন্স রেভিনিউ’ নামে পরিচিত এসব অর্থ মূলত আমদানি করা পণ্যের ওপর ইসরাইল ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে যে কর আদায় করে, সেখান থেকে আসে। ১৯৯৪ সালের প্যারিস প্রটোকল অনুযায়ী এসব অর্থ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

তবে ২০১৯ সাল থেকে ইসরাইল এসব রাজস্বের একটি অংশ কেটে রাখা শুরু করে এবং পরবর্তী সময়ে অর্থ স্থানান্তরও বন্ধ করে দেয় বলে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সংকট আরও গভীর হয়েছে এবং সরকারি কর্মীদের নিয়মিত ও পূর্ণ বেতন দেওয়ার সক্ষমতা কমে গেছে।

ফিলিস্তিনের মোট সরকারি রাজস্বের প্রায় ৫৬ শতাংশ ক্লিয়ারেন্স রেভিনিউ থেকে আসে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ফলে এই অর্থ আটকে যাওয়ায় সরকারি কর্মীদের বেতন পরিশোধের পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় ফিলিস্তিনি শিক্ষার্থী ও শিক্ষা খাতের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং শিক্ষা ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে ইসরাইলি হেফাজতে থাকা শিক্ষকদের মুক্তির উদ্যোগ নেওয়া এবং আটকে থাকা ফিলিস্তিনি আর্থিক পাওনা ছাড় করতে আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরির জন্য বিশ্বের শিক্ষক সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ