যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য ৩ হাজার ১৮৫ টনের বেশি মানবিক ত্রাণ পাঠিয়েছে মিশর। মিশরীয় রেড ক্রিসেন্টের উদ্যোগে রোববার ভোরে এক ত্রাণবাহী বহর গাজার উদ্দেশে রওনা হয়।
ত্রাণবহরে রয়েছে হাসপাতালের জন্য জ্বালানি, খাদ্য, চিকিৎসাসামগ্রীসহ গাজার মানুষের জরুরি প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। এই সহায়তা ‘ফ্রম ইজিপ্ট টু গাজা’ কর্মসূচির আওতায় ‘জাদ আল-ইজ্জা’ উদ্যোগের অংশ হিসেবে পাঠানো হয়েছে। এটি মিশরের জাতীয় পর্যায়ে পরিচালিত একটি প্রচেষ্টা।
গাজার হাসপাতালে জ্বালানি, ওষুধ ও অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রীর সংকট বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মক চাপের মুখে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শুক্রবার জানিয়েছে, দীর্ঘস্থায়ী এই সংকটের কারণে গাজার একটিও হাসপাতাল পুরোপুরি কার্যকর নয়।
ডব্লিউএইচওর প্রতিনিধি রেইনহিল্ডে ভ্যান ডি ভের্ডট জানান, ইসরায়েলের অনুমোদন প্রক্রিয়ার কারণে চিকিৎসাসামগ্রীর সরবরাহে গড়ে ৭৪ দিন বিলম্ব হচ্ছে। এক্স-রে মেশিনের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামও অনেক সময় বিলম্বিত বা অনুমোদন পাচ্ছে না।
মানবিক সহায়তা সংস্থাগুলো মিশরের উপহারকৃত জ্বালানি, খাদ্য ও চিকিৎসাসামগ্রী গাজার হাসপাতাল সচল রাখা এবং বেসামরিক মানুষের জরুরি চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ন বলে মনে করছে।
মন্তব্যসমূহ