ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে অপশক্তি সফল হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে অপশক্তি সফল হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্টের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টরা ‘বোকার স্বর্গে’ বসবাস করবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে ধনিরাম সেনের বাড়ি হয়ে হরিদিঘী থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সপ্তমীর দিন থেকে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় ২৪ ঘণ্টার সহায়তা টিম গঠন করা হয়েছে। এসব টিম পূজামণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করবে।

এর আগে বোদা উপজেলায় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে সভা করার কথাও জানান ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, “আমি গতকালকেও আমার বোদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা যেন স্বতঃস্ফূর্তভাবে, নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে আমাদের সনাতন ধর্মের দাদারা, দিদিরা, বৌদিরা, কাকিরা, পিসিরা পালন করতে পারেন, সে জন্য সভা করেছি।”

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো অপশক্তি যদি আমাদের হিন্দু-মুসলমানের যে একটি সম্প্রীতি, সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য পূজা মণ্ডপকেও টার্গেট করার চেষ্টা করে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করবে।”

সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদেরও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত নির্বাচন থেকে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা বিবেচনায় রেখে শুধু দুর্গাপূজার সময় নয়, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করবে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।

ট্যাগ : ফরহাদ হোসেন আজাদ দুর্গাপূজা দেবীগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে অপশক্তি সফল হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্টের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টরা ‘বোকার স্বর্গে’ বসবাস করবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে ধনিরাম সেনের বাড়ি হয়ে হরিদিঘী থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সপ্তমীর দিন থেকে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় ২৪ ঘণ্টার সহায়তা টিম গঠন করা হয়েছে। এসব টিম পূজামণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করবে।

এর আগে বোদা উপজেলায় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে সভা করার কথাও জানান ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, “আমি গতকালকেও আমার বোদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা যেন স্বতঃস্ফূর্তভাবে, নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে আমাদের সনাতন ধর্মের দাদারা, দিদিরা, বৌদিরা, কাকিরা, পিসিরা পালন করতে পারেন, সে জন্য সভা করেছি।”

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো অপশক্তি যদি আমাদের হিন্দু-মুসলমানের যে একটি সম্প্রীতি, সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য পূজা মণ্ডপকেও টার্গেট করার চেষ্টা করে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করবে।”

সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদেরও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত নির্বাচন থেকে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা বিবেচনায় রেখে শুধু দুর্গাপূজার সময় নয়, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করবে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ