ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই আন্দোলনের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং ভোটাধিকার পুনরুদ্ধারের পথ সুগম করেছে।বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন, নির্যাতন এবং আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য কাজ করা হবে।[BANGVIEWS-POST:3174]তিনি আরও বলেন, সমাজে বিভেদ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।এর আগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জনের কার্যালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।পরে সরকারি অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জুলাই আন্দোলনের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী