ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে অপশক্তি সফল হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্টের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টরা ‘বোকার স্বর্গে’ বসবাস করবে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে ধনিরাম সেনের বাড়ি হয়ে হরিদিঘী থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সপ্তমীর দিন থেকে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় ২৪ ঘণ্টার সহায়তা টিম গঠন করা হয়েছে। এসব টিম পূজামণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করবে।এর আগে বোদা উপজেলায় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে সভা করার কথাও জানান ফরহাদ হোসেন আজাদ।তিনি বলেন, “আমি গতকালকেও আমার বোদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা যেন স্বতঃস্ফূর্তভাবে, নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে আমাদের সনাতন ধর্মের দাদারা, দিদিরা, বৌদিরা, কাকিরা, পিসিরা পালন করতে পারেন, সে জন্য সভা করেছি।”সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো অপশক্তি যদি আমাদের হিন্দু-মুসলমানের যে একটি সম্প্রীতি, সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য পূজা মণ্ডপকেও টার্গেট করার চেষ্টা করে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করবে।”সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদেরও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত নির্বাচন থেকে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা বিবেচনায় রেখে শুধু দুর্গাপূজার সময় নয়, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করবে।তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।

সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে অপশক্তি সফল হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী