ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রীপুরে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

শ্রীপুরে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত
ফলো করুন

গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে রামদার কোপে নারী-পুরুষ সহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনা শনিবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের কসাইপাড়া এলাকায় ঘটে। আহতরা হলেন সুফিয়া খাতুন (৪০), মো. কামাল উদ্দিন (৫০), মো. ইন্তাজউদ্দিন (৪৫), মো. রেজাউল করিম (৩০), মো. রফিক মিয়া (৪৫), মো. রায়হান (২৮), মোছা. জরিনা (৪০), মো. মোতালেব (৫৫), মার্জিয়া (৪৫), ফরিদা বেগম (৬০), আকলিমা খাতুন (৩৮), আলমগীর হোসাইন (৪৫), মো. নাজিমউদ্দীন (৬৫), মো. ইসরাক (১৭), ইউসুফ (১৯), রোজিনা বেগম (২২), মারিয়া আক্তার (৩২), নিপা আক্তার (২৬), মিনহাজ (২০) ও হিমি আক্তার (২৬)।

আহত রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরেই তারা প্রতিপক্ষ আলমগীর হোসাইনের বাড়ির সামনের সরকারি বন বিভাগের জমিতে থাকা রাস্তা দিয়ে চলাচল করেন। সম্প্রতি আলমগীর হোসাইন ও তাঁর লোকজন ওই রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বিষয়টি জানতে চাইলে তাদের বৃদ্ধ বাবা কামাল উদ্দিনের ওপর হামলা ও মারধর হয়। তাঁর ডাকচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা সহায়তায় গেলে ধারালো রামদা দিয়ে অতর্কিতভাবে কমপক্ষে ১০ জনকে গুরুতর আহত করা হয়। আহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

অপর পক্ষের আলমগীর হোসাইন বলেছেন, রাস্তাটি বন্ধ করার বিষয়টি সঠিক নয়। কারণ এটি সরকারি জমি হওয়ায় বন বিভাগ সেখানে চারা রোপণ করেছে। তাদের নিজস্ব জমি দিয়ে জোরপূর্বক রাস্তা নিতে চায় অপর পক্ষ, তাই তারা বাধা দিলে হামলা চালানো হয়েছে এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইতি আক্তার জানান, দুপুর ১২টার মধ্যে হাসপাতালে ২০ জন আহত চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শ্রীপুর সদর বিট কর্মকর্তা মো. আকতার হোসেন জানিয়েছেন, বন বিভাগের সদস্যরা সেখানে চারা রোপণের কাজ করতে গিয়েছিলেন তখন দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। বন বিভাগের সদস্যরা ওই ঘটনার পর সেখান থেকে ফিরে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার খবর নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ : শ্রীপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


শ্রীপুরে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে রামদার কোপে নারী-পুরুষ সহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনা শনিবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের কসাইপাড়া এলাকায় ঘটে। আহতরা হলেন সুফিয়া খাতুন (৪০), মো. কামাল উদ্দিন (৫০), মো. ইন্তাজউদ্দিন (৪৫), মো. রেজাউল করিম (৩০), মো. রফিক মিয়া (৪৫), মো. রায়হান (২৮), মোছা. জরিনা (৪০), মো. মোতালেব (৫৫), মার্জিয়া (৪৫), ফরিদা বেগম (৬০), আকলিমা খাতুন (৩৮), আলমগীর হোসাইন (৪৫), মো. নাজিমউদ্দীন (৬৫), মো. ইসরাক (১৭), ইউসুফ (১৯), রোজিনা বেগম (২২), মারিয়া আক্তার (৩২), নিপা আক্তার (২৬), মিনহাজ (২০) ও হিমি আক্তার (২৬)।

আহত রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরেই তারা প্রতিপক্ষ আলমগীর হোসাইনের বাড়ির সামনের সরকারি বন বিভাগের জমিতে থাকা রাস্তা দিয়ে চলাচল করেন। সম্প্রতি আলমগীর হোসাইন ও তাঁর লোকজন ওই রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বিষয়টি জানতে চাইলে তাদের বৃদ্ধ বাবা কামাল উদ্দিনের ওপর হামলা ও মারধর হয়। তাঁর ডাকচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা সহায়তায় গেলে ধারালো রামদা দিয়ে অতর্কিতভাবে কমপক্ষে ১০ জনকে গুরুতর আহত করা হয়। আহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

অপর পক্ষের আলমগীর হোসাইন বলেছেন, রাস্তাটি বন্ধ করার বিষয়টি সঠিক নয়। কারণ এটি সরকারি জমি হওয়ায় বন বিভাগ সেখানে চারা রোপণ করেছে। তাদের নিজস্ব জমি দিয়ে জোরপূর্বক রাস্তা নিতে চায় অপর পক্ষ, তাই তারা বাধা দিলে হামলা চালানো হয়েছে এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইতি আক্তার জানান, দুপুর ১২টার মধ্যে হাসপাতালে ২০ জন আহত চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শ্রীপুর সদর বিট কর্মকর্তা মো. আকতার হোসেন জানিয়েছেন, বন বিভাগের সদস্যরা সেখানে চারা রোপণের কাজ করতে গিয়েছিলেন তখন দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। বন বিভাগের সদস্যরা ওই ঘটনার পর সেখান থেকে ফিরে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার খবর নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ