ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ঝিলমিল প্রকল্প এলাকায় ১০ একর জমিতে অস্থায়ী ডিপো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) ঢাকার মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, “সেখানে অলরেডি সরকার আমাদের অনুমতি দিয়েছে, আমরা সেখানে ডিপোর কাজ শুরু করেছি।”

তিনি জানান, রাজউকের মাধ্যমে চুনকুটিয়ায় আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।

দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার বাসসহ অন্যান্য পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকও পর্যায়ক্রমে সেখানে স্থানান্তরের পরিকল্পনার কথা জানান মোসলেহ্ উদ্দিন আহমদ। তার ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা হবে।

তবে স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের আগেই ঝিলমিল প্রকল্পের ১০ একর জায়গা ব্যবহার করে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে।

কাজ শেষ করতে কত সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “এটা আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। আশা করছি সর্বোচ্চ তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাস সেখানে শিফট করব।”

এ সময় উপস্থিত পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস রাজধানীর যানজট ও সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঢাকা মহানগরের অসহনীয় যানজট ও পরিবহন খাতের বিশৃঙ্খলায় মানুষ অতিষ্ঠ এবং এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।

মহাখালী টার্মিনালের ব্যবস্থাপনায় যে পরিবর্তন আনা হচ্ছে, পর্যায়ক্রমে ফুলবাড়িয়া-গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলীতেও একই ধরনের পরিবর্তন আসবে বলে জানান তিনি।

পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানসহ পরিবহনমালিক ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।গুলিস্তান

ট্যাগ : বাস টার্মিনাল গুলিস্তান ফুলবাড়িয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ঝিলমিল প্রকল্প এলাকায় ১০ একর জমিতে অস্থায়ী ডিপো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) ঢাকার মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, “সেখানে অলরেডি সরকার আমাদের অনুমতি দিয়েছে, আমরা সেখানে ডিপোর কাজ শুরু করেছি।”

তিনি জানান, রাজউকের মাধ্যমে চুনকুটিয়ায় আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।

দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার বাসসহ অন্যান্য পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকও পর্যায়ক্রমে সেখানে স্থানান্তরের পরিকল্পনার কথা জানান মোসলেহ্ উদ্দিন আহমদ। তার ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা হবে।

তবে স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের আগেই ঝিলমিল প্রকল্পের ১০ একর জায়গা ব্যবহার করে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে।

কাজ শেষ করতে কত সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “এটা আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। আশা করছি সর্বোচ্চ তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাস সেখানে শিফট করব।”

এ সময় উপস্থিত পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস রাজধানীর যানজট ও সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঢাকা মহানগরের অসহনীয় যানজট ও পরিবহন খাতের বিশৃঙ্খলায় মানুষ অতিষ্ঠ এবং এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।

মহাখালী টার্মিনালের ব্যবস্থাপনায় যে পরিবর্তন আনা হচ্ছে, পর্যায়ক্রমে ফুলবাড়িয়া-গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলীতেও একই ধরনের পরিবর্তন আসবে বলে জানান তিনি।

পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানসহ পরিবহনমালিক ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।গুলিস্তান


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ