ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান

অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান
ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসের ‘সেরা আন্তর্জাতিক চরিত্র চলচ্চিত্র’ বিভাগে পাকিস্তান প্রথমবারের মতো একটি তথ্যচিত্র পাঠাচ্ছে। মোহাম্মদ আলী নকভি পরিচালিত তথ্যচিত্র ‘হ্যাঙ্গিং বাই আ ওয়্যার’ এই প্রতিনিধিত্ব করবে।

এই তথ্যচিত্রটি ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের বাট্টাগ্রামে ঘটে যাওয়া এক কেব্‌ল কার দুর্ঘটনার ওপর নির্মিত হয়েছে, যেখানে ছয় শিশুসহ আট যাত্রী ৯০০ ফুট উচ্চতায় ঝরনা নদীর ওপরে আটকে পড়ে। দুর্ভাগ্যবশত, ওই পাহাড়ি অঞ্চলে সড়ক যোগাযোগের অভাবের কারণে স্থানীয়রা ঝুঁকিপূর্ণ এ অস্থায়ী কেব্‌ল কার ব্যবহার করে চলাচল করে।

তথ্যচিত্রটি উদ্ধার অভিযানের রুদ্ধশ্বাস ঘটনাগুলো ফুটিয়ে তোলেছে এবং স্থানীয়দের সাহসিকতা বিশেষভাবে উপস্থাপন করেছে। এতে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজ, বেঁচে ফেরা যাত্রীদের বর্ণনা ও ঘটনার পুনর্নির্মাণ সংযোজিত হয়েছে, যার মাধ্যমে এটি একটি ডকু-থ্রিলার হিসেবে গড়ে উঠেছে।

নির্মাতা মোহাম্মদ আলী নকভি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটি একটি বাস্তব বিপর্যয়ের সিনেমা। স্থানীয় বাসিন্দারা নিজেদের ক্যামেরায় দৃশ্যগুলো ধারণ করেছিলেন এবং আমার ওপর আস্থা রেখেই আমাকে ফুটেজগুলো দিয়েছেন। এক অর্থে, তাঁরা এই সিনেমার সহনির্মাতা। তাদের সাহস ও দক্ষতাই এই সিনেমার মূল বিষয়।’

তথ্যচিত্রটি পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত এবং ইউনিভার্সাল পিকচার্স কনটেন্ট গ্রুপের সহযোগিতায় তৈরি। ইতোমধ্যে এটি সানড্যান্স ও ট্রিবেকার মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছে। চলতি মাসের শেষ দিকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্যাগ : অস্কার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসের ‘সেরা আন্তর্জাতিক চরিত্র চলচ্চিত্র’ বিভাগে পাকিস্তান প্রথমবারের মতো একটি তথ্যচিত্র পাঠাচ্ছে। মোহাম্মদ আলী নকভি পরিচালিত তথ্যচিত্র ‘হ্যাঙ্গিং বাই আ ওয়্যার’ এই প্রতিনিধিত্ব করবে।

এই তথ্যচিত্রটি ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের বাট্টাগ্রামে ঘটে যাওয়া এক কেব্‌ল কার দুর্ঘটনার ওপর নির্মিত হয়েছে, যেখানে ছয় শিশুসহ আট যাত্রী ৯০০ ফুট উচ্চতায় ঝরনা নদীর ওপরে আটকে পড়ে। দুর্ভাগ্যবশত, ওই পাহাড়ি অঞ্চলে সড়ক যোগাযোগের অভাবের কারণে স্থানীয়রা ঝুঁকিপূর্ণ এ অস্থায়ী কেব্‌ল কার ব্যবহার করে চলাচল করে।

তথ্যচিত্রটি উদ্ধার অভিযানের রুদ্ধশ্বাস ঘটনাগুলো ফুটিয়ে তোলেছে এবং স্থানীয়দের সাহসিকতা বিশেষভাবে উপস্থাপন করেছে। এতে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজ, বেঁচে ফেরা যাত্রীদের বর্ণনা ও ঘটনার পুনর্নির্মাণ সংযোজিত হয়েছে, যার মাধ্যমে এটি একটি ডকু-থ্রিলার হিসেবে গড়ে উঠেছে।

নির্মাতা মোহাম্মদ আলী নকভি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটি একটি বাস্তব বিপর্যয়ের সিনেমা। স্থানীয় বাসিন্দারা নিজেদের ক্যামেরায় দৃশ্যগুলো ধারণ করেছিলেন এবং আমার ওপর আস্থা রেখেই আমাকে ফুটেজগুলো দিয়েছেন। এক অর্থে, তাঁরা এই সিনেমার সহনির্মাতা। তাদের সাহস ও দক্ষতাই এই সিনেমার মূল বিষয়।’

তথ্যচিত্রটি পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত এবং ইউনিভার্সাল পিকচার্স কনটেন্ট গ্রুপের সহযোগিতায় তৈরি। ইতোমধ্যে এটি সানড্যান্স ও ট্রিবেকার মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছে। চলতি মাসের শেষ দিকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ