ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এশিয়ান গেমসে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

এশিয়ান গেমসে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ফলো করুন

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকের লড়াইয়েও হারের মুখ দেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে পদক ছাড়াই আসর শেষ করেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

স্বর্ণপদকের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে যাত্রা শুরু করলেও সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের ম্যাচেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে দলকে।

ব্রোঞ্জের ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই দারুণ চাপে ফেলে শ্রীলঙ্কাকে। মাহাদী হাসান ও আলিস ইসলামের স্পিনে ২১ রানেই চার উইকেট হারায় লঙ্কানরা। পরে রিশাদ হোসেন আরও একটি উইকেট তুলে নিলে ৫৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা।

তবে সেখান থেকে ম্যাচের চিত্র পাল্টে দেন সাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্নানায়েকে। ষষ্ঠ উইকেটে দুজনের ৯৩ রানের জুটি শ্রীলঙ্কাকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ৪৬ বলে গড়া জুটিতে ৬৫ রান করেন থারিন্দু। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। ২০৩.১২ স্ট্রাইকরেটে খেলা এই ব্যাটার আউট হওয়ার আগে দলের হয়ে সর্বোচ্চ রান করেন। অধিনায়ক আরাচ্চিগের ব্যাট থেকে আসে ৩৩ রান।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মাহাদী হাসান ও সাইফ হাসান। মুস্তাফিজ ৩ ওভারে ৪৩ রান দেন এবং নিজের প্রথম ওভারেই ২৫ রান খরচ করেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই সাইফ হাসান কোনো রান না করে আউট হন। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাসও রানের খাতা খোলার আগেই ফিরে যান।

উইকেট পতনের ধাক্কা সামলে উঠতে পারেনি বাংলাদেশ। দলীয় ৫০ রানেই ছয়টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। পরে পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বি ও নাসুম আহমেদের ব্যাটে দলীয় সংগ্রহ একশ ছাড়ায়।

নবম ব্যাটার হিসেবে নামা নাসুম সর্বোচ্চ ২৬ রান করেন। পারভেজ হোসেন ইমন করেন ২২ এবং ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে আসে ২১ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১০২ রানে, ফলে ৬৩ রানের জয় পায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে নুয়ান তুষারা, থারিন্দু রত্নানায়েকে, বিজয়কান্ত বিশ্বকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।

ফলে এশিয়ান গেমসে স্বর্ণ ও রৌপ্য তো দূরের কথা, ব্রোঞ্জ পদকও জিততে পারল না বাংলাদেশ।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট এশিয়ান গেমস ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


এশিয়ান গেমসে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকের লড়াইয়েও হারের মুখ দেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে পদক ছাড়াই আসর শেষ করেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

স্বর্ণপদকের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে যাত্রা শুরু করলেও সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের ম্যাচেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে দলকে।

ব্রোঞ্জের ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই দারুণ চাপে ফেলে শ্রীলঙ্কাকে। মাহাদী হাসান ও আলিস ইসলামের স্পিনে ২১ রানেই চার উইকেট হারায় লঙ্কানরা। পরে রিশাদ হোসেন আরও একটি উইকেট তুলে নিলে ৫৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা।

তবে সেখান থেকে ম্যাচের চিত্র পাল্টে দেন সাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্নানায়েকে। ষষ্ঠ উইকেটে দুজনের ৯৩ রানের জুটি শ্রীলঙ্কাকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ৪৬ বলে গড়া জুটিতে ৬৫ রান করেন থারিন্দু। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। ২০৩.১২ স্ট্রাইকরেটে খেলা এই ব্যাটার আউট হওয়ার আগে দলের হয়ে সর্বোচ্চ রান করেন। অধিনায়ক আরাচ্চিগের ব্যাট থেকে আসে ৩৩ রান।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মাহাদী হাসান ও সাইফ হাসান। মুস্তাফিজ ৩ ওভারে ৪৩ রান দেন এবং নিজের প্রথম ওভারেই ২৫ রান খরচ করেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই সাইফ হাসান কোনো রান না করে আউট হন। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাসও রানের খাতা খোলার আগেই ফিরে যান।

উইকেট পতনের ধাক্কা সামলে উঠতে পারেনি বাংলাদেশ। দলীয় ৫০ রানেই ছয়টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। পরে পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বি ও নাসুম আহমেদের ব্যাটে দলীয় সংগ্রহ একশ ছাড়ায়।

নবম ব্যাটার হিসেবে নামা নাসুম সর্বোচ্চ ২৬ রান করেন। পারভেজ হোসেন ইমন করেন ২২ এবং ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে আসে ২১ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১০২ রানে, ফলে ৬৩ রানের জয় পায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে নুয়ান তুষারা, থারিন্দু রত্নানায়েকে, বিজয়কান্ত বিশ্বকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।

ফলে এশিয়ান গেমসে স্বর্ণ ও রৌপ্য তো দূরের কথা, ব্রোঞ্জ পদকও জিততে পারল না বাংলাদেশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ