ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুতিনের নতুন নির্দেশ, রুশ সেনাবাহিনীতে বাড়ছে সদস্যসংখ্যা

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইউক্রেন যুদ্ধের মধ্যে রুশ সেনাবাহিনীর সক্রিয় সদস্যসংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ায় বর্তমানে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে এবং আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক প্রেসিডেনশিয়াল আদেশে পুতিন সক্রিয় রুশ সেনাসদস্যের সংখ্যা বাড়িয়ে ১৫ লাখ ৫০ হাজার করার নির্দেশ দেন। এর ফলে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ২৪ লাখ ৪১ হাজার ৬৩০ জনে।

গত আগস্টেও সেনাসংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন পুতিন। নতুন সিদ্ধান্তের ফলে সক্রিয় রুশ সেনাসদস্যের সংখ্যা আরও ১৫ হাজার ৫০০ জন বাড়বে।

এদিকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। এসব সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে রাশিয়ায় পাঠানোর জন্য তাদের বাছাই করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

গত বছর প্রথমবারের মতো পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিশ্চিত করেন যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া সেনা পাঠিয়েছে। দুই নেতা ওই সেনাদের ‘বীর’ হিসেবে আখ্যায়িত করেন।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া আনুমানিক ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাদের বেশিরভাগকে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল বলে ধারণা করা হয়।

এদিকে মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রায় প্রতিদিনের হামলার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে জানান, একটি আবাসিক ভবনের আঙিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। শহরের অন্য একটি এলাকায় একটি অনাবাসিক ভবনেও আগুন ধরে যায়।

এর আগে সোমবার জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় ৯ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন। হামলার আওতাধীন এলাকার মধ্যে কিয়েভও ছিল বলে জানান তিনি।

যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পোপ লিও। সোমবার ফ্রান্স সফর শেষে রোমে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া, ইউক্রেনসহ সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের আলোচনায় বসা এবং সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা উচিত।

পোপ লিও বলেন, ১৪০ কোটি সদস্যের ক্যাথলিক চার্চের শান্তি ও মানবজীবনের প্রতি সম্মান প্রতিষ্ঠার আহ্বান জানানোর দায়িত্ব রয়েছে। তার ভাষায়, রাশিয়া, ইউক্রেন ও অন্যান্য দেশের নেতাদের একত্র হয়ে আলোচনায় বসতে এবং সংলাপে অংশ নিতে আহ্বান জানানো চার্চের দায়িত্ব।

অন্যদিকে ইউরোপে রাশিয়ার নাশকতামূলক তৎপরতা ইউক্রেনকে সমর্থন করা থেকে দেশগুলোকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ।

সোমবার ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটি কমিটিতে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত নাশকতা দিন দিন আরও দুঃসাহসী হয়ে উঠছে। জার্মানির একটি বিমানবন্দরে বিস্ফোরকবোঝাই ড্রোন পাওয়া এবং ডেনমার্কের একটি হেলিকপ্টারের দিকে রুশ নৌযান থেকে ফ্লেয়ার ছোড়ার ঘটনাকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি জানিয়েছেন, বিদেশি মিত্রদের কাছ থেকে সহায়তা পেতে বিলম্ব হওয়ায় সরকার পুনর্গঠনসহ কিছু ব্যয়ের প্রতিশ্রুতি স্থগিত রাখবে। তিনি বলেন, এসব প্রকল্প পরবর্তীতে বাস্তবায়ন করা হবে। তবে আপাতত সব সম্পদ গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করতে হবে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া-জার্মানি উত্তেজনার মধ্যে জার্মান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মেট্রো এজির রাশিয়ায় থাকা সম্পদ সাময়িক প্রশাসনের অধীনে নেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। সোমবার রুশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে একই ধরনের পদক্ষেপের আওতায় নেসলে ও ফরাসি প্রতিষ্ঠান অশাঁর রাশিয়ার ব্যবসা সাময়িক প্রশাসনের অধীনে নেওয়া হয়েছিল। ২০২৩ সালের একটি ডিক্রির আওতায় ‘অবন্ধুসুলভ দেশগুলোর’ সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ : ইউক্রেন রাশিয়া ভলোদিমির জেলেনস্কি ভ্লাদিমির পুতিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

আইসিসির কর্তৃত্ব মানব না, আন্তর্জাতিক আদালতকে রুবিওর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তিবদ্ধ তুরস্ক ও কাতার

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট

আলমী শুরার অধীনে পাকিস্তানের রায়উইন্ডে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, অংশ নিচ্ছেন ১০৯ দেশের মুসল্লি

ইরানের প্রাণনাশের হুমকিতে ভীত নন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পুতিনের নতুন নির্দেশ, রুশ সেনাবাহিনীতে বাড়ছে সদস্যসংখ্যা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউক্রেন যুদ্ধের মধ্যে রুশ সেনাবাহিনীর সক্রিয় সদস্যসংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ায় বর্তমানে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে এবং আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক প্রেসিডেনশিয়াল আদেশে পুতিন সক্রিয় রুশ সেনাসদস্যের সংখ্যা বাড়িয়ে ১৫ লাখ ৫০ হাজার করার নির্দেশ দেন। এর ফলে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ২৪ লাখ ৪১ হাজার ৬৩০ জনে।

গত আগস্টেও সেনাসংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন পুতিন। নতুন সিদ্ধান্তের ফলে সক্রিয় রুশ সেনাসদস্যের সংখ্যা আরও ১৫ হাজার ৫০০ জন বাড়বে।

এদিকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। এসব সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে রাশিয়ায় পাঠানোর জন্য তাদের বাছাই করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

গত বছর প্রথমবারের মতো পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিশ্চিত করেন যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া সেনা পাঠিয়েছে। দুই নেতা ওই সেনাদের ‘বীর’ হিসেবে আখ্যায়িত করেন।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া আনুমানিক ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাদের বেশিরভাগকে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল বলে ধারণা করা হয়।

এদিকে মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রায় প্রতিদিনের হামলার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে জানান, একটি আবাসিক ভবনের আঙিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। শহরের অন্য একটি এলাকায় একটি অনাবাসিক ভবনেও আগুন ধরে যায়।

এর আগে সোমবার জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় ৯ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন। হামলার আওতাধীন এলাকার মধ্যে কিয়েভও ছিল বলে জানান তিনি।

যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পোপ লিও। সোমবার ফ্রান্স সফর শেষে রোমে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া, ইউক্রেনসহ সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের আলোচনায় বসা এবং সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা উচিত।

পোপ লিও বলেন, ১৪০ কোটি সদস্যের ক্যাথলিক চার্চের শান্তি ও মানবজীবনের প্রতি সম্মান প্রতিষ্ঠার আহ্বান জানানোর দায়িত্ব রয়েছে। তার ভাষায়, রাশিয়া, ইউক্রেন ও অন্যান্য দেশের নেতাদের একত্র হয়ে আলোচনায় বসতে এবং সংলাপে অংশ নিতে আহ্বান জানানো চার্চের দায়িত্ব।

অন্যদিকে ইউরোপে রাশিয়ার নাশকতামূলক তৎপরতা ইউক্রেনকে সমর্থন করা থেকে দেশগুলোকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ।

সোমবার ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটি কমিটিতে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত নাশকতা দিন দিন আরও দুঃসাহসী হয়ে উঠছে। জার্মানির একটি বিমানবন্দরে বিস্ফোরকবোঝাই ড্রোন পাওয়া এবং ডেনমার্কের একটি হেলিকপ্টারের দিকে রুশ নৌযান থেকে ফ্লেয়ার ছোড়ার ঘটনাকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি জানিয়েছেন, বিদেশি মিত্রদের কাছ থেকে সহায়তা পেতে বিলম্ব হওয়ায় সরকার পুনর্গঠনসহ কিছু ব্যয়ের প্রতিশ্রুতি স্থগিত রাখবে। তিনি বলেন, এসব প্রকল্প পরবর্তীতে বাস্তবায়ন করা হবে। তবে আপাতত সব সম্পদ গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করতে হবে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া-জার্মানি উত্তেজনার মধ্যে জার্মান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মেট্রো এজির রাশিয়ায় থাকা সম্পদ সাময়িক প্রশাসনের অধীনে নেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। সোমবার রুশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে একই ধরনের পদক্ষেপের আওতায় নেসলে ও ফরাসি প্রতিষ্ঠান অশাঁর রাশিয়ার ব্যবসা সাময়িক প্রশাসনের অধীনে নেওয়া হয়েছিল। ২০২৩ সালের একটি ডিক্রির আওতায় ‘অবন্ধুসুলভ দেশগুলোর’ সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ