ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিফার পথে আইসিসি, ডেটা থেকেই বাড়াতে চায় ক্রিকেটের আয়

ফিফার পথে আইসিসি, ডেটা থেকেই বাড়াতে চায় ক্রিকেটের আয়
ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার মতো নিজেদের ডেটা সম্পদ কাজে লাগিয়ে আয়ের নতুন পথ তৈরি করতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের বৈশ্বিক অর্থনীতি সম্প্রসারণ, নতুন রাজস্বের উৎস তৈরি এবং বিশ্বজুড়ে খেলাটির বিস্তারের লক্ষ্যে এ ধরনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সংস্থাটি।

আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ক্রিকেটের বৈশ্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে। খেলাটির অর্থনীতি, আয় বাড়ানোর নতুন পথ এবং বিশ্বব্যাপী ক্রিকেটের বিস্তার নিয়ে আইসিসি একটি বিস্তারিত প্রতিবেদনও তৈরি করেছে। তবে প্রতিবেদনে থাকা সব সুপারিশ সংস্থাটি গ্রহণ করবে কি না, সেটি বালির বৈঠকেই স্পষ্ট হবে।

আইসিসির চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন সংস্থাটি বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে জোর দিচ্ছে। বিশ্ব ক্রিকেটে বড় সম্প্রচার প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় সম্প্রচারস্বত্বের বাইরে বিকল্প আয়ের উৎস তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে করপোরেট স্পনসরশিপ বাড়ানো, ডেটা থেকে আয়ের নতুন পথ তৈরি এবং মোবাইল গেমিং প্রকল্প চালু করা। বিশেষ করে ডেটা মনিটাইজেশনকে দীর্ঘমেয়াদি সম্ভাবনার একটি ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।

এ ক্ষেত্রে শুধু ক্রিকেটের পরিসংখ্যান নয়, খেলোয়াড় ও সমর্থকদের অংশগ্রহণ থেকে তৈরি বিপুল পরিমাণ বৈশ্বিক তথ্যকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। এই তথ্যের বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে নতুন রাজস্বের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে আইসিসি।

ফিফা ইতিমধ্যে নিজেদের ডেটা সম্পদ কাজে লাগিয়ে আয়ের নতুন পথ তৈরি করেছে। সেই ধরনের ব্যবস্থার মাধ্যমে ক্রিকেটেও নতুন রাজস্বের সুযোগ তৈরি করা সম্ভব কি না, তা আইসিসির আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

আগামী এক দশকে ক্রিকেটের বৈশ্বিক বার্ষিক অর্থনীতি প্রায় তিন গুণ বাড়ানোর লক্ষ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বর্তমানে বিশ্ব ক্রিকেটের বার্ষিক অর্থনীতির আকার আনুমানিক ৩৫০ থেকে ৩৮০ কোটি ডলার। এটিকে ১ হাজার কোটি ডলারে নেওয়ার লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে।

এই অর্থনৈতিক সম্প্রসারণে ভারত সবচেয়ে বড় অবদানকারী থাকবে বলেও প্রতিবেদনের আলোচনায় উঠে এসেছে। একই সঙ্গে বিশ্বের বড় ও জনবহুল বাজার চীন, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্রিকেটের আন্তর্জাতিক সূচি নিয়েও নতুন কৌশলের কথা বলা হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় বহুদলীয় ম্যাচ বাড়ানোর পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বৃদ্ধিতেও উৎসাহ দেওয়ার কথা রয়েছে।

আইসিসির আসন্ন বালি সভায় এসব প্রস্তাব ও সুপারিশ নিয়ে আলোচনা হবে। বৈঠকে কোন কোন প্রস্তাব গ্রহণ করা হবে এবং সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা আলোচনার পরই স্পষ্ট হবে।

ট্যাগ : আইসিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


ফিফার পথে আইসিসি, ডেটা থেকেই বাড়াতে চায় ক্রিকেটের আয়

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার মতো নিজেদের ডেটা সম্পদ কাজে লাগিয়ে আয়ের নতুন পথ তৈরি করতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের বৈশ্বিক অর্থনীতি সম্প্রসারণ, নতুন রাজস্বের উৎস তৈরি এবং বিশ্বজুড়ে খেলাটির বিস্তারের লক্ষ্যে এ ধরনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সংস্থাটি।

আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ক্রিকেটের বৈশ্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে। খেলাটির অর্থনীতি, আয় বাড়ানোর নতুন পথ এবং বিশ্বব্যাপী ক্রিকেটের বিস্তার নিয়ে আইসিসি একটি বিস্তারিত প্রতিবেদনও তৈরি করেছে। তবে প্রতিবেদনে থাকা সব সুপারিশ সংস্থাটি গ্রহণ করবে কি না, সেটি বালির বৈঠকেই স্পষ্ট হবে।

আইসিসির চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন সংস্থাটি বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে জোর দিচ্ছে। বিশ্ব ক্রিকেটে বড় সম্প্রচার প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় সম্প্রচারস্বত্বের বাইরে বিকল্প আয়ের উৎস তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে করপোরেট স্পনসরশিপ বাড়ানো, ডেটা থেকে আয়ের নতুন পথ তৈরি এবং মোবাইল গেমিং প্রকল্প চালু করা। বিশেষ করে ডেটা মনিটাইজেশনকে দীর্ঘমেয়াদি সম্ভাবনার একটি ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।

এ ক্ষেত্রে শুধু ক্রিকেটের পরিসংখ্যান নয়, খেলোয়াড় ও সমর্থকদের অংশগ্রহণ থেকে তৈরি বিপুল পরিমাণ বৈশ্বিক তথ্যকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। এই তথ্যের বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে নতুন রাজস্বের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে আইসিসি।

ফিফা ইতিমধ্যে নিজেদের ডেটা সম্পদ কাজে লাগিয়ে আয়ের নতুন পথ তৈরি করেছে। সেই ধরনের ব্যবস্থার মাধ্যমে ক্রিকেটেও নতুন রাজস্বের সুযোগ তৈরি করা সম্ভব কি না, তা আইসিসির আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

আগামী এক দশকে ক্রিকেটের বৈশ্বিক বার্ষিক অর্থনীতি প্রায় তিন গুণ বাড়ানোর লক্ষ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বর্তমানে বিশ্ব ক্রিকেটের বার্ষিক অর্থনীতির আকার আনুমানিক ৩৫০ থেকে ৩৮০ কোটি ডলার। এটিকে ১ হাজার কোটি ডলারে নেওয়ার লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে।

এই অর্থনৈতিক সম্প্রসারণে ভারত সবচেয়ে বড় অবদানকারী থাকবে বলেও প্রতিবেদনের আলোচনায় উঠে এসেছে। একই সঙ্গে বিশ্বের বড় ও জনবহুল বাজার চীন, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্রিকেটের আন্তর্জাতিক সূচি নিয়েও নতুন কৌশলের কথা বলা হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় বহুদলীয় ম্যাচ বাড়ানোর পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বৃদ্ধিতেও উৎসাহ দেওয়ার কথা রয়েছে।

আইসিসির আসন্ন বালি সভায় এসব প্রস্তাব ও সুপারিশ নিয়ে আলোচনা হবে। বৈঠকে কোন কোন প্রস্তাব গ্রহণ করা হবে এবং সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা আলোচনার পরই স্পষ্ট হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ