মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিতি হাসমাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির।
এদিকে মালয়েশিয়ার সংসদে একটি টাউনহল অধিবেশন চলাকালে সিতি হাসমাহর মৃত্যুর খবর ঘোষণা করা হলে উপস্থিতদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। পরে তার সম্মানে সেখানে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
তুন ড. সিতি হাসমাহ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দীর্ঘদিনের জীবনসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে চিকিৎসক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শতবর্ষ বয়সে তার মৃত্যুর মধ্য দিয়ে মালয়েশিয়ার অন্যতম পরিচিত এই দম্পতির দীর্ঘ জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি হলো।
মন্তব্যসমূহ