ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের প্রস্তাব মেলোনি সরকারের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইতালির স্কুলগুলোতে বোরকা ও হিজাব পরায় নিষেধাজ্ঞা এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণের পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। এ সংক্রান্ত প্রস্তাব শিগগিরই দেশটির মন্ত্রিসভায় তোলা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) নিজের দল ব্রাদার্স অব ইতালির যুব সংগঠনের একটি অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান মেলোনি।

ইতালির প্রধানমন্ত্রীর ভাষ্য, দেশটির কোনো শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা যেন নিজেদের সংখ্যালঘু বা বিচ্ছিন্ন মনে না করে, সেটি নিশ্চিত করতে সরকার নতুন নিয়ম আনতে চায়।

প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। তবে সেই সীমা কত হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।

মেলোনি জানান, যেসব বিদেশি শিক্ষার্থী ইতালির শিক্ষা ব্যবস্থায় মানিয়ে নিতে গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতাও প্রস্তাবিত ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে।

স্কুলে মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুখ খোলা রেখে উপস্থিত হওয়া উচিত। নারী ও পুরুষের সমতার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মেলোনির সরকার এসব পদক্ষেপকে বিদেশি শিক্ষার্থীদের ইতালীয় সমাজ ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ হিসেবে তুলে ধরছে।
তবে প্রস্তাবগুলো এখনো আইনে পরিণত হয়নি। মেলোনির ঘোষণা অনুযায়ী, সেগুলো প্রথমে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর প্রয়োজনীয় অনুমোদন ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইতালি

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের প্রস্তাব মেলোনি সরকারের

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইতালির স্কুলগুলোতে বোরকা ও হিজাব পরায় নিষেধাজ্ঞা এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণের পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। এ সংক্রান্ত প্রস্তাব শিগগিরই দেশটির মন্ত্রিসভায় তোলা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) নিজের দল ব্রাদার্স অব ইতালির যুব সংগঠনের একটি অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান মেলোনি।

ইতালির প্রধানমন্ত্রীর ভাষ্য, দেশটির কোনো শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা যেন নিজেদের সংখ্যালঘু বা বিচ্ছিন্ন মনে না করে, সেটি নিশ্চিত করতে সরকার নতুন নিয়ম আনতে চায়।

প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। তবে সেই সীমা কত হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।

মেলোনি জানান, যেসব বিদেশি শিক্ষার্থী ইতালির শিক্ষা ব্যবস্থায় মানিয়ে নিতে গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতাও প্রস্তাবিত ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে।

স্কুলে মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুখ খোলা রেখে উপস্থিত হওয়া উচিত। নারী ও পুরুষের সমতার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মেলোনির সরকার এসব পদক্ষেপকে বিদেশি শিক্ষার্থীদের ইতালীয় সমাজ ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ হিসেবে তুলে ধরছে।
তবে প্রস্তাবগুলো এখনো আইনে পরিণত হয়নি। মেলোনির ঘোষণা অনুযায়ী, সেগুলো প্রথমে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর প্রয়োজনীয় অনুমোদন ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ