রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, প্রায় একই সময়ে রাজধানীর হাইকোর্টের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
একই দিন সকালে রাজধানীর আরেকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টার দিকে পল্লবীর সিরামিক রোডে একটি সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে।
শিল্পকলা একাডেমির সামনে ককটেলটি কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।