ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজায় ইসরাইলি হামলায় স্বাস্থ্য কর্মকর্তার ছেলেসহ ৪ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত
ফলো করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র। নিহতদের মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের বড় ছেলে বাসির আল-বুরশও রয়েছেন। এ ছাড়া শুক্রবারের হামলায় আহত আরও একজন শনিবার মারা গেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরাইলি হামলায় তিনজন নিহত হন। এর মধ্যে গাজা সিটির শেখ রাদওয়ান বাজার এলাকায় একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া নিহত ব্যক্তির মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, শনিবার সকাল থেকেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি নজরদারি বিমান, হামলাকারী ড্রোন ও কোয়াডকপ্টার খুব নিচু দিয়ে উড়তে দেখা গেছে। তাঁর ভাষ্য, হামলার পর অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত গাড়িটি প্রায় আধা ঘণ্টা জ্বলতে থাকে।

এর আগে উত্তর গাজার জাবালিয়ায় আজ-জাহরা এলাকার একটি শরণার্থীশিবিরের পশ্চিম দিকে ড্রোন হামলায় নিহত হন বাসির আল-বুরশ। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বাসির আল-বুরশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

একটি ভিডিওতে দেখা যায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ ছেলের মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে সহায়তা করছেন। তিনি দাবি করেন, তাঁবু থেকে বের হওয়ার পরই তার ছেলেকে ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে আঘাত করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বাসিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। হামলার কারণ নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ : ফিলিস্তিন গাজা যুদ্ধ ইসরাইলি হামলা

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় স্বাস্থ্য কর্মকর্তার ছেলেসহ ৪ ফিলিস্তিনি নিহত

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র। নিহতদের মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের বড় ছেলে বাসির আল-বুরশও রয়েছেন। এ ছাড়া শুক্রবারের হামলায় আহত আরও একজন শনিবার মারা গেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরাইলি হামলায় তিনজন নিহত হন। এর মধ্যে গাজা সিটির শেখ রাদওয়ান বাজার এলাকায় একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া নিহত ব্যক্তির মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, শনিবার সকাল থেকেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি নজরদারি বিমান, হামলাকারী ড্রোন ও কোয়াডকপ্টার খুব নিচু দিয়ে উড়তে দেখা গেছে। তাঁর ভাষ্য, হামলার পর অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত গাড়িটি প্রায় আধা ঘণ্টা জ্বলতে থাকে।

এর আগে উত্তর গাজার জাবালিয়ায় আজ-জাহরা এলাকার একটি শরণার্থীশিবিরের পশ্চিম দিকে ড্রোন হামলায় নিহত হন বাসির আল-বুরশ। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বাসির আল-বুরশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

একটি ভিডিওতে দেখা যায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ ছেলের মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে সহায়তা করছেন। তিনি দাবি করেন, তাঁবু থেকে বের হওয়ার পরই তার ছেলেকে ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে আঘাত করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বাসিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। হামলার কারণ নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল-জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ