ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৯৯তম অস্কারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে লড়াইয়ে ৫ সিনেমা

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে।

অস্কার বাংলাদেশ কমিটির সূত্রে জানা গেছে, এবারের বাছাইয়ে থাকা সিনেমাগুলো হলো নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

এর আগে গত ২০ আগস্ট আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমা পাঠানোর জন্য আবেদন আহ্বান করেছিল অস্কার বাংলাদেশ কমিটি। সিনেমা জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে।

জমা দেওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বাংলাদেশের অস্কার প্রতিনিধি নির্বাচন করতে সাত সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। জুরি সদস্যরা সিনেমাগুলো যাচাই-বাছাই ও মূল্যায়নের পর একটি চলচ্চিত্রকে চূড়ান্ত করবেন।

নির্বাচিত সিনেমাটিই ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৯৯তম অস্কারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে লড়াইয়ে ৫ সিনেমা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে।

অস্কার বাংলাদেশ কমিটির সূত্রে জানা গেছে, এবারের বাছাইয়ে থাকা সিনেমাগুলো হলো নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

এর আগে গত ২০ আগস্ট আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমা পাঠানোর জন্য আবেদন আহ্বান করেছিল অস্কার বাংলাদেশ কমিটি। সিনেমা জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে।

জমা দেওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বাংলাদেশের অস্কার প্রতিনিধি নির্বাচন করতে সাত সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। জুরি সদস্যরা সিনেমাগুলো যাচাই-বাছাই ও মূল্যায়নের পর একটি চলচ্চিত্রকে চূড়ান্ত করবেন।

নির্বাচিত সিনেমাটিই ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ