ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অক্টোবরে পাকিস্তানে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে আগামী অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরো প্রতিযোগিতা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী ২ অক্টোবর স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৬ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দুই সপ্তাহের এই আয়োজন।

সিরিজটি হবে ট্রিপল রাউন্ড-রবিন পদ্ধতিতে। ফলে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রত্যেকে অন্য দুই দলের বিপক্ষে তিনবার করে খেলবে। লিগ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। এরপর ৫ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

৬ অক্টোবর আবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৮ অক্টোবর দ্বিতীয়বার শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার পর ১১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

পিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল ২৮ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। বাংলাদেশ দল পৌঁছাবে পরদিন, ২৯ সেপ্টেম্বর। এরপর তিন দলই ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে।

অন্যদিকে স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর ফয়সালাবাদে সিরিজ-পূর্ব প্রস্তুতি ক্যাম্প করবে।

এই সিরিজের মধ্য দিয়ে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে প্রথমবার মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন হতে যাচ্ছে। ২০২৫ সালের নভেম্বরে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার পুরুষ দলের ওয়ানডে সিরিজ দিয়ে ১৭ বছর পর এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।

পিসিবির মতে, আসন্ন ACC নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং ICC নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে তিন দলের ক্রিকেটারদের বেশি ম্যাচ খেলার সুযোগ দিতেই ট্রিপল রাউন্ড-রবিন পদ্ধতিতে সিরিজ আয়োজন করা হচ্ছে।

২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মোট ১০টি ম্যাচ হবে। সব ম্যাচই ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে দিনের আলোয় অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে পাকিস্তান সময় সকাল ১০টায়, যা বাংলাদেশ সময় সকাল ১১টা।

বাংলাদেশের ম্যাচের সূচি:

২ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
৫ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
৬ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
৮ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১১ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
১৪ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
১৬ অক্টোবর: ফাইনাল, শীর্ষ দুই দল

ট্যাগ : পাকিস্তান ক্রিকেট শ্রীলঙ্কা ক্রিকেট বাংলাদেশ নারী ক্রিকেট

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে পাকিস্তানে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ