ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে দালালদের হামলায় রোগী ও স্বজন আহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কথিত দালাল চক্রের সদস্যদের সঙ্গে রোগীর স্বজনদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ক্যাশ কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। এতে কানিজা আফরোজ (৪০) ও তার ছেলে মো. তাজ (২৩) আহত হন।

আহত কানিজা আফরোজ চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকার বাসিন্দা এবং ফজলুর রহমান বিপ্লবের স্ত্রী। ঘটনার পর তাকে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে।

কানিজা আফরোজ জানান, তার ছেলে তাজ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় গতকাল মঙ্গলবার চিকিৎসক তাকে সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা করার পরামর্শ দেন। আজ সকালে ছেলেকে নিয়ে তিনি হাসপাতালের ক্যাশ কাউন্টারে যান পরীক্ষার বিষয়ে জানতে। সেই সময় লিটন নামের একজন ব্যক্তি আসেন এবং সরকারি হাসপাতালে সিবিসি পরীক্ষা করা হয় না বলার পরামর্শ দিয়ে বাইরে থেকে পরীক্ষা করানোর প্রস্তাব দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন মিলে তাদের মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।

কানিজা আফরোজ আরও জানান, মারধরের সময় তার মাথায় আঘাত লাগে ও মাথা ফেটে যায়। হাসপাতালে এসে তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়।

অভিযোগের প্রেক্ষিতে লিটনের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগে কোনো সাড়া মেলেনি।

ঘটনার পর হাসপাতালের তত্ত্বাবধায়ক উভয় পক্ষকে সরিয়ে দেন। পরবর্তীতে কানিজা আফরোজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহবুব রহমান বলেন, হাসপাতাল এলাকায় সক্রিয় বলে অভিযোগ থাকা একটি চক্রের সদস্যদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি যদি আইনি সহায়তা চান, হাসপাতাল কর্তৃপক্ষ সকল সহযোগিতা প্রদান করবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনও জানা যায়নি।

চাঁপাইনবাগগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, হাসপাতালে মারামারির ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : চাঁপাইনবাবগঞ্জ

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে দালালদের হামলায় রোগী ও স্বজন আহত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ