ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত
ফলো করুন

চীনের জুলং গ্রুপ বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ এবং তা বিদেশে রপ্তানি করার পরিকল্পনা করছে।

আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বেন ওয়াং বলেন, প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকারের আধুনিক নৌযান নির্মাণে আগ্রহী, যা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানিরও পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী রাজিব আহসান জুলং গ্রুপের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ রয়েছে এবং জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগ সময়োপযোগী। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : চীন নৌপরিবহন মন্ত্রণালয় রাজিব আহসান

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চীনের জুলং গ্রুপ বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ এবং তা বিদেশে রপ্তানি করার পরিকল্পনা করছে।

আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বেন ওয়াং বলেন, প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকারের আধুনিক নৌযান নির্মাণে আগ্রহী, যা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানিরও পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী রাজিব আহসান জুলং গ্রুপের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ রয়েছে এবং জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগ সময়োপযোগী। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ