ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘১১ হাজার কোটি টাকা’ ফিরিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি আসিফের

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে অভিযোগ তাকে ঘিরে আলোচনায় এসেছে, সেই অর্থ দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’

সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, অভিযোগটি তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা জানতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চাওয়ার কথাও জানিয়েছে দুদক।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আসিফ মাহমুদ। এর আগে তিনি দাবি করেন, দেশের বাইরে তার কোনো বিনিয়োগ, ব্যাংকে অর্থ, জমি বা অন্য কোনো সম্পদের প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

দুদকও জানিয়েছে, তার বিরুদ্ধে অনুসন্ধান কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয় এবং প্রচলিত নিয়ম অনুসরণ করেই অভিযোগ যাচাই করা হচ্ছে।

মূল প্রতিবেদন প্রকাশের সময় আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটিতে প্রায় ১ লাখ ১৮ হাজার প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

ট্যাগ : এনসিপি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

‘১১ হাজার কোটি টাকা’ ফিরিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি আসিফের

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে অভিযোগ তাকে ঘিরে আলোচনায় এসেছে, সেই অর্থ দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’

সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, অভিযোগটি তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা জানতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চাওয়ার কথাও জানিয়েছে দুদক।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আসিফ মাহমুদ। এর আগে তিনি দাবি করেন, দেশের বাইরে তার কোনো বিনিয়োগ, ব্যাংকে অর্থ, জমি বা অন্য কোনো সম্পদের প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

দুদকও জানিয়েছে, তার বিরুদ্ধে অনুসন্ধান কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয় এবং প্রচলিত নিয়ম অনুসরণ করেই অভিযোগ যাচাই করা হচ্ছে।

মূল প্রতিবেদন প্রকাশের সময় আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটিতে প্রায় ১ লাখ ১৮ হাজার প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ