ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ভূপাতিতের দাবি ইরানের

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ২টা ২৯ মিনিটে কেশম দ্বীপের আকাশে ড্রোনটি শনাক্ত করা হয়। পরে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়। পুরো অভিযান ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির ভাষ্য, এটি চলমান সংঘাতের মধ্যে তাদের ভূপাতিত করা ৫২তম মার্কিন এমকিউ-৯ ড্রোন। বাহিনীটির দাবি, সাম্প্রতিক মাসগুলোতে এমকিউ-৯ ছাড়াও এমকিউ-১, হার্মিস ও ‘লুকাস’সহ বিভিন্ন ধরনের বহু ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে।

কেশম দ্বীপ হরমুজ প্রণালির কৌশলগত প্রবেশমুখের কাছে অবস্থিত। ফলে ওই এলাকায় মার্কিন সামরিক ড্রোনের উপস্থিতি এবং সেটি ভূপাতিত করার দাবি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

এর আগেও আইআরজিসি হরমুজ প্রণালির আশপাশে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করেছে। গত ৮ সেপ্টেম্বর একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল বাহিনীটি। সে সময়ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আইআরজিসি বলেছে, ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষায় এ ধরনের প্রতিরক্ষা অভিযান চালানো হচ্ছে এবং দেশটির আকাশসীমায় অনুপ্রবেশের যেকোনো প্রচেষ্টার জবাব দেওয়া হবে।

সূত্র: তাসনিম নিউজ

ট্যাগ : ইরান এমকিউ-৯ রিপা

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ভূপাতিতের দাবি ইরানের

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ২টা ২৯ মিনিটে কেশম দ্বীপের আকাশে ড্রোনটি শনাক্ত করা হয়। পরে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়। পুরো অভিযান ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির ভাষ্য, এটি চলমান সংঘাতের মধ্যে তাদের ভূপাতিত করা ৫২তম মার্কিন এমকিউ-৯ ড্রোন। বাহিনীটির দাবি, সাম্প্রতিক মাসগুলোতে এমকিউ-৯ ছাড়াও এমকিউ-১, হার্মিস ও ‘লুকাস’সহ বিভিন্ন ধরনের বহু ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে।

কেশম দ্বীপ হরমুজ প্রণালির কৌশলগত প্রবেশমুখের কাছে অবস্থিত। ফলে ওই এলাকায় মার্কিন সামরিক ড্রোনের উপস্থিতি এবং সেটি ভূপাতিত করার দাবি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

এর আগেও আইআরজিসি হরমুজ প্রণালির আশপাশে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করেছে। গত ৮ সেপ্টেম্বর একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল বাহিনীটি। সে সময়ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আইআরজিসি বলেছে, ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষায় এ ধরনের প্রতিরক্ষা অভিযান চালানো হচ্ছে এবং দেশটির আকাশসীমায় অনুপ্রবেশের যেকোনো প্রচেষ্টার জবাব দেওয়া হবে।

সূত্র: তাসনিম নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ