ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মক্কা ড্রোন বিতর্কের মধ্যেই সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের মারিব গভর্নরেটের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। একই সময়ে সৌদি আরব জানিয়েছে, মক্কার দিকে অগ্রসর হওয়া একটি হুতি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতি কর্তৃপক্ষ। 

বুধবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, মারিবের আকাশে ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় সৌদি এফ-১৫ যুদ্ধবিমানটিকে স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। তার দাবি, ইয়েমেনের ওপর সৌদি হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

সারি আরও দাবি করেন, বিমানটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়া আরও দুটি সৌদি এফ-১৫-এর সঙ্গেও হুতি বাহিনীর সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত সেগুলো এলাকা ত্যাগ করে বলে তার দাবি।

হুতিদের ভাষ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সৌদি এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ইয়েমেনের তাইজ, লাহজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সাদাহ ও আল-বায়দাসহ বিভিন্ন এলাকায় ৪৫০টির বেশি হামলা চালিয়েছে। তবে এই সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। 

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়। ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। 

সৌদি জোটের দাবি, মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলেছিল রিয়াদ। 

তবে হুতিরা মক্কা বা অন্য কোনো ইসলামী পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেন থেকে মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানের দিকে কোনো হুমকি দেওয়া হয়নি।

এই ঘটনার পর ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি সৌদি আরবের প্রতি সংহতি জানিয়ে পবিত্র স্থান ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। 

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ব্যাপকভাবে বেড়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মঙ্গলবার খামিস মুশাইত, আবহা ও তাইফে হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং সাতটি বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সূত্র: আলজাজিরা

ট্যাগ : ইয়েমেনে ফ-১৫ যুদ্ধবিমান

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মক্কা ড্রোন বিতর্কের মধ্যেই সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ