ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এআইয়ের লাগাম টানতে জরুরি পদক্ষেপের আহ্বান জাতিসংঘের

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘ সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে। তাদের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক রাষ্ট্র ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে উন্নত ও ‘ফ্রন্টিয়ার’ এআই মডেল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভিত্তিতে বহুপক্ষীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তুর্ক বলেন, শক্তিশালী এআই তৈরির প্রতিযোগিতা মানবজীবনের প্রায় প্রায় সব ক্ষেত্রে অস্তিত্বগত ঝুঁকি বাড়িয়ে তুলছে। এই পরিবর্তনের প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীন এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে কম গুরুত্ব দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাকে নাকচ করে বলেছেন, এআই নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন ‘শক্তিশালী ও বুদ্ধিমান’ প্রেসিডেন্ট। তিনি এআইবিরোধী উদ্বেগকে ‘অসুস্থ ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন।

চীন এই বিষয়টিকে ‘হুমকির বয়ান’ হিসেবে সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এআই শাসনব্যবস্থায় হুমকি, সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতার ধারণা বাধা সৃষ্টি করবে। চীন স্বচ্ছ এবং মানবকল্যাণমুখী এআই ব্যবহারের পক্ষে তাদের অবস্থান বজায় রেখেছে।

অ্যানথ্রপিকের দুই প্রধান গবেষকও এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, চলমান ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বের ওপর হুমকি আসতে পারে।

চীনের রাষ্ট্রীয় কর্মকর্তারা উন্নত এআই মডেলের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, এআই প্রযুক্তিকে ‘সব সময় মানুষের নিয়ন্ত্রণে’ রাখতে হবে এবং এর ঝুঁকিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে এআই-এর ঝুঁকি বিষয়ে একটি বৈঠক আয়োজন করবে, যা প্রযুক্তি নিয়ন্ত্রণ ও মানবাধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ চীন মানবাধিকার সি চিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তা

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের লাগাম টানতে জরুরি পদক্ষেপের আহ্বান জাতিসংঘের

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে। তাদের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক রাষ্ট্র ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে উন্নত ও ‘ফ্রন্টিয়ার’ এআই মডেল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভিত্তিতে বহুপক্ষীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তুর্ক বলেন, শক্তিশালী এআই তৈরির প্রতিযোগিতা মানবজীবনের প্রায় প্রায় সব ক্ষেত্রে অস্তিত্বগত ঝুঁকি বাড়িয়ে তুলছে। এই পরিবর্তনের প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীন এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে কম গুরুত্ব দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাকে নাকচ করে বলেছেন, এআই নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন ‘শক্তিশালী ও বুদ্ধিমান’ প্রেসিডেন্ট। তিনি এআইবিরোধী উদ্বেগকে ‘অসুস্থ ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন।

চীন এই বিষয়টিকে ‘হুমকির বয়ান’ হিসেবে সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এআই শাসনব্যবস্থায় হুমকি, সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতার ধারণা বাধা সৃষ্টি করবে। চীন স্বচ্ছ এবং মানবকল্যাণমুখী এআই ব্যবহারের পক্ষে তাদের অবস্থান বজায় রেখেছে।

অ্যানথ্রপিকের দুই প্রধান গবেষকও এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, চলমান ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বের ওপর হুমকি আসতে পারে।

চীনের রাষ্ট্রীয় কর্মকর্তারা উন্নত এআই মডেলের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, এআই প্রযুক্তিকে ‘সব সময় মানুষের নিয়ন্ত্রণে’ রাখতে হবে এবং এর ঝুঁকিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে এআই-এর ঝুঁকি বিষয়ে একটি বৈঠক আয়োজন করবে, যা প্রযুক্তি নিয়ন্ত্রণ ও মানবাধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ