ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে জাহাজ নিরাপত্তায় বড় সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ৪০টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পার করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব জাহাজে প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানকে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক এসকর্ট অভিযান হিসেবে উল্লেখ করেছে সিএনএন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান চলাকালে হরমুজ প্রণালির আশপাশে ইরানের প্রায় ৬০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সরঞ্জাম, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্র। এ সময় কয়েকটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হতো। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে জাহাজ চলাচলে পরিবর্তন এসেছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, সোমবারও হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেল পরিবহন হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী দিনগুলোতেও হরমুজ প্রণালির আশপাশে আরও সামরিক অভিযান হতে পারে। তার দাবি, ইরান দ্রুত ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে, তাই তেহরানের ওপর চাপ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র।

তবে এসব হামলা ও সামরিক দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

হরমুজে জাহাজ নিরাপত্তায় বড় সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ৪০টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পার করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব জাহাজে প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানকে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক এসকর্ট অভিযান হিসেবে উল্লেখ করেছে সিএনএন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান চলাকালে হরমুজ প্রণালির আশপাশে ইরানের প্রায় ৬০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সরঞ্জাম, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্র। এ সময় কয়েকটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হতো। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে জাহাজ চলাচলে পরিবর্তন এসেছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, সোমবারও হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেল পরিবহন হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী দিনগুলোতেও হরমুজ প্রণালির আশপাশে আরও সামরিক অভিযান হতে পারে। তার দাবি, ইরান দ্রুত ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে, তাই তেহরানের ওপর চাপ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র।

তবে এসব হামলা ও সামরিক দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ