ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১২০০ ছাড়াল

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১২০০ ছাড়াল
ছবি: সংগৃহীত
ফলো করুন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, বন্যা ও ভূমিধসে পুরো গ্রাম, শহর এবং জলবিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকলেও অনেক অঞ্চলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বন্যা ও ভূমিধসে নেপালের উত্তরের দুর্গম জেলা নুয়াকোটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির স্রোতে বহু সড়ক ও সেতু ভেসে যাওয়ায় অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় পৌঁছাতে এখন হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্ত এলাকায় ভয়াবহ এই দুর্যোগ আঘাত হানে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৪ হাজার ৭৫৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৪১ জন চীনের নাগরিক।

শিশির খানাল জানান, উদ্ধারকারী দল স্থানীয় বাসিন্দা ও বিদেশি নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করছে না। মানবিক বিবেচনায় সবাইকে সমান গুরুত্ব দিয়ে উদ্ধার ও সহায়তা দেওয়া হচ্ছে।

দুর্গম পাহাড়ি অঞ্চলের বিচ্ছিন্ন জনপদগুলোতে দ্রুত পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান করাই বর্তমানে উদ্ধারকারী দলগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আনাদোলু

ট্যাগ : ভূমিধস নেপাল বন্যা উদ্ধার অভিযান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১২০০ ছাড়াল

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, বন্যা ও ভূমিধসে পুরো গ্রাম, শহর এবং জলবিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকলেও অনেক অঞ্চলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বন্যা ও ভূমিধসে নেপালের উত্তরের দুর্গম জেলা নুয়াকোটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির স্রোতে বহু সড়ক ও সেতু ভেসে যাওয়ায় অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় পৌঁছাতে এখন হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্ত এলাকায় ভয়াবহ এই দুর্যোগ আঘাত হানে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৪ হাজার ৭৫৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৪১ জন চীনের নাগরিক।

শিশির খানাল জানান, উদ্ধারকারী দল স্থানীয় বাসিন্দা ও বিদেশি নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করছে না। মানবিক বিবেচনায় সবাইকে সমান গুরুত্ব দিয়ে উদ্ধার ও সহায়তা দেওয়া হচ্ছে।

দুর্গম পাহাড়ি অঞ্চলের বিচ্ছিন্ন জনপদগুলোতে দ্রুত পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান করাই বর্তমানে উদ্ধারকারী দলগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আনাদোলু


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ