ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের

সংগৃহীত ছবি
ফলো করুন

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ওয়াশিংটনের সাম্প্রতিক হামলার জবাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

আইআরজিসির দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। তাদের দাবি অনুযায়ী, হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে এবং মার্কিন পাইলট ও ফ্লাইট ক্রু সদস্যদের হতাহতের ঘটনা ঘটেছে। 

ইরানি বাহিনী আরও দাবি করেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানঘাঁটির কয়েকটি কারিগরি ও প্রযুক্তিগত অবকাঠামোতে আগুন ধরে যায়। তবে এসব ক্ষয়ক্ষতি ও হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এর আগে ইরান দাবি করেছিল, মার্কিন হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জর্ডান, বাহরাইনসহ অঞ্চলের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক অবস্থানগুলোকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ওয়াশিংটনের সাম্প্রতিক হামলার জবাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

আইআরজিসির দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। তাদের দাবি অনুযায়ী, হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে এবং মার্কিন পাইলট ও ফ্লাইট ক্রু সদস্যদের হতাহতের ঘটনা ঘটেছে। 

ইরানি বাহিনী আরও দাবি করেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানঘাঁটির কয়েকটি কারিগরি ও প্রযুক্তিগত অবকাঠামোতে আগুন ধরে যায়। তবে এসব ক্ষয়ক্ষতি ও হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এর আগে ইরান দাবি করেছিল, মার্কিন হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জর্ডান, বাহরাইনসহ অঞ্চলের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক অবস্থানগুলোকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ