ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লোহাগাড়ায় মিনিট্রাক-বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফিরোজ আহমেদ তৌহিদ ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত মাহি উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা মোটরসাইকেলে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে চাঁদপুরে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ার সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং আহত আরেকজনকে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা চট্টগ্রাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লোহাগাড়ায় মিনিট্রাক-বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফিরোজ আহমেদ তৌহিদ ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত মাহি উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা মোটরসাইকেলে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে চাঁদপুরে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ার সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং আহত আরেকজনকে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ