ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ কথা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও উল্লেখ করেন এবং ভবিষ্যতে বিষয়টি মনে রাখবেন বলে জানান।

মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে আরও বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও আন্তরিকতার কথাও জানান।

চিঠিতে ট্রাম্প বোয়িংয়ের সক্ষমতার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান বোয়িং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ কথা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও উল্লেখ করেন এবং ভবিষ্যতে বিষয়টি মনে রাখবেন বলে জানান।

মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে আরও বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও আন্তরিকতার কথাও জানান।

চিঠিতে ট্রাম্প বোয়িংয়ের সক্ষমতার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ